২৪ঘণ্টা অনলাইন : নয়াদিল্লিতে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিশেষ করে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধীর সঙ্গে তার একান্ত সাক্ষাতের পর প্রশ্ন উঠেছে, তৃণমূল কংগ্রেস কি ভবিষ্যতে কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠ রাজনৈতিক সমীকরণে যেতে পারে।
১৯৯৮ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতিতে কংগ্রেসের সঙ্গে তার সম্পর্ক কখনও সহযোগিতামূলক, কখনও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে দুই পক্ষের এই ঘনিষ্ঠ যোগাযোগ নতুন কৌতূহলের জন্ম দিয়েছে।
রাজনৈতিক সূত্রগুলোর দাবি, বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠকে অংশ নিতে বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অতীতে এমন বৈঠকে মমতার সরাসরি উপস্থিতি খুব বেশি দেখা না গেলেও এবার তিনি নিজেই অংশ নিয়েছেন।
মঙ্গলবার সোনিয়া গান্ধীর সঙ্গে মমতার বৈঠক হয়। এরপর বুধবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই দিনে সোনিয়া-মমতার আরও একটি বৈঠকের সম্ভাবনার কথাও বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে।
এদিকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সাম্প্রতিক সময়ে তৃণমূলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। দলীয় নেতৃত্ব ও সাংগঠনিক ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা থাকলেও এ বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, জাতীয় পর্যায়ে বিজেপির বিরুদ্ধে বিরোধী শক্তিকে আরও ঐক্যবদ্ধ করার প্রশ্নে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে সমন্বয় বাড়তে পারে। তবে সেটি দলীয় একীভূতকরণ পর্যন্ত যাবে কি না, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।
অন্যদিকে তৃণমূলের কয়েকজন নেতা এমন সম্ভাবনার কথা নাকচ করে দিয়েছেন। তাঁদের বক্তব্য, দলের স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় বজায় রাখার পক্ষেই অধিকাংশ নেতা-কর্মী অবস্থান করছেন।
নয়াদিল্লির রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন ধরনের আলোচনা চললেও কংগ্রেস বা তৃণমূল কোনো দলই এখন পর্যন্ত সম্ভাব্য সমঝোতা বা সাংগঠনিক পরিবর্তন নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। ফলে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারাবাহিক বৈঠক শেষ পর্যন্ত কী ফল বয়ে আনে, সেদিকেই নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের।
সূত্র: ইন্ডিয়া টুডে
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।