শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় ঐশীর একক লাইভ কনসার্ট

প্রকাশিত - ০৮ জুন, ২০২৬   ১১:৫৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : কুয়ালালামপুরের ঐতিহ্যবাহী ‘এইচজিএইচ কনভেনশন সেন্টারে’ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ঐশীর একক লাইভ কনসার্ট। আগামী ২৮ জুন স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া এই বিশেষ সঙ্গীতানুষ্ঠানটিকে ঘিরে ইতিমধ্যেই প্রবাসী শ্রোতাদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।

৮ জুন আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টের মোট ছয়টি ক্যাটাগরির টিকিটের মধ্যে ভিভিআইপি (ডায়মন্ড জোন), ভিআইপি (প্ল্যাটিনাম জোন), ভিআইপি (গোল্ড জোন) এবং রক জোনের সব টিকিট ইতিমধ্যেই সম্পূর্ণ বিক্রি হয়ে গেছে। 

 বর্তমানে সাধারণ দর্শকদের জন্য কেবল সিলভার ও ব্রোঞ্জ জোনের টিকিট সীমিত আকারে অবশিষ্ট রয়েছে। এর মধ্যে সিলভার জোনের সাধারণ মূল্য ১২০ রিঙ্গিত (আর্লি বার্ড ৭২ রিঙ্গিত) এবং ব্রোঞ্জ জোনের টিকিট ৯০ রিঙ্গিত (আর্লি বার্ড ৫৪ রিঙ্গিত)। প্রবাসীদের আনন্দ আরও বাড়িয়ে দিতে এই আয়োজনে টিকিটের ওপর বিশেষ আকর্ষণীয় ক্যাশ পুরস্কারের ঘোষণাও করেছে আয়োজক কর্তৃপক্ষ। 
 
কনসার্টের টিকিট কেটে র‍্যাফেল ড্র-এর মাধ্যমে প্রথম পুরস্কার হিসেবে ২ হাজার রিঙ্গিত, দ্বিতীয় পুরস্কার ১৫০০ রিঙ্গিত এবং তৃতীয় পুরস্কার হিসেবে ১ হাজার রিঙ্গিত জেতার সুবর্ণ সুযোগ থাকছে।অনুষ্ঠানটির টিকিট সরাসরি সংগ্রহের জন্য কুয়ালালামপুরের বুকিত বিনতাং-এ অবস্থিত ‘পিঠা ঘর রেস্টুরেন্ট’-কে টিকিট পার্টনার করা হয়েছে, যেখানে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।