২৪ঘণ্টা অনলাইন : গরমে পানিশূন্যতা দূর করতে কিংবা শরীর ঠান্ডা রাখতে ডাবের জুড়ি নেই। এতে থাকা নানা পুষ্টি উপাদান শরীরের জন্য দারুন উপকারী। কিন্তু অনেকেই ডাব কিনতে গিয়ে বিভ্রান্তিতে পড়েন। অনেক সময় বড় আকৃতির ডাব কেনার পরও দেখা যায় তাতে পর্যাপ্ত পানি নেই। কেনা ডাবে পর্যাপ্ত পানি পাবেন কিনা তা বুঝতে কিছু কৌশল জেনে রাখতে পারেন। যেমন-
আকার না দেখে ডাবের ওজন দেখুন। যদি একই আকৃতির দুটি ডাবের মধ্যে কোনটি বেশি ভারী লাগে তাহলে বুঝতে হবে তাতে পানির পরিমাণ বেশি আছে। ডাব ডালকা মানে হলো ভেতরের পানি শুকিয়ে শাঁস বেড়ে গেছে।
উজ্জ্বল সবুজ রঙের ডাব দেখলেই বুঝবেন এটি সদ্য গাছ থেকে পেড়ে আনা হয়েছে। ধূসর, বাদামি দাগ বা ফ্যাকাসে রং দেখলে বুঝতে হবে ডাবটি পুরোনো। পুরনো ডাবে পানি কমে যায়। এতে শাঁসও বেশি হয়।
ডাবের মাথার তিনটি দাগ ভালোভাবে খেয়াল করুন। টাটকা ডাবের এই প্রাকৃতিক রেখাগুলো স্পষ্ট ও কিছুটা উঁচু থাকে। যদি দাগগুলো ভেতরে বসে যায় বা ভোঁতা লাগে, তাহলে বুঝতে হবে এটি পুরনো। এ ধরনের ডাবে পানি কম, শাঁস বেশি থাকে।
ডাব কেনার আরেকটি ভালো উপায় হলো কানের কাছে নিয়ে হালকা ঝাঁকিয়ে শব্দ শোনা। ভালো ডাবে কোনও শব্দ হয় না। এর কারণ এর পুরোটাই প্রায় পানি দিয়ে ভর্তি থাকে। জোরে শোঁ শোঁ বা পানি নড়ার শব্দ মানেই ভেতরে ফাঁকা জায়গা আছে। এর মানে হচ্ছে ভিতরে পানি কম রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ডিম্বাকৃতি বা সামান্য লম্বাটে ধরনের ডাবে পানির পরিমাণ তুলনামূলক বেশি থাকে। পুরোপুরি গোলাকার ডাবে অনেক সময় শাঁসের পরিমাণ বেশি হয়। এমন ডাবে পানি কম পাওয়া যায়।ভেজা বা ছিদ্রযুক্ত ডাব না কেনাই ভালো। উপরের অংশ স্যাঁতসেঁতে লাগলে সেটি নষ্ট হওয়ার ইঙ্গিত দেয়। মাথার কাছে ছোট ছিদ্র থাকলেও ডাবটি নষ্ট হতে পারে। তাই কেনার সময় সতর্ক হোন। সূত্র: টিভিনাইন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।