২৪ঘণ্ট অনলাইন : সারা দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় পুশইন নিয়ে উদ্বেগের মধ্যে ঠাকুরগাঁও সীমান্তে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সম্ভাব্য যেকোনো অনুপ্রবেশ বা ঠেলে পাঠানোর চেষ্টা প্রতিহত করতে সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের সঙ্গে সীমান্ত পাহারায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন স্থানীয় বাসিন্দারাও। ৫ জুন রাতে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ি সীমান্ত এলাকা ঘুরে দেখা যায়, বিজিবি সদস্যদের সঙ্গে স্থানীয় জনগণও সীমান্তে নজরদারি কার্যক্রমে অংশ নিচ্ছেন।
বিজিবি জানায়, অবৈধভাবে যাতে কেউ বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে জন্য সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে টহল কার্যক্রম, স্থাপন করা হয়েছে বিশেষ পর্যবেক্ষণ ব্যবস্থা। পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণকে সচেতন করতে মাইকিং ও গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। স্থানীয়রা জানান, দেশের সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে তারা বিজিবির সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। সীমান্ত এলাকায় কোনো সন্দেহজনক ব্যক্তি বা তৎপরতা দেখা গেলে তাৎক্ষণিকভাবে বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে প্রস্তুত আছেন তারা।
এদিকে, সীমান্ত এলাকায় জনসাধারণের এই অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক জানান, সীমান্তজুড়ে চলমান এই কঠোর নজরদারি ও জনসম্পৃক্ততার ফলে ঠাকুরগাঁও সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয়দের সাথে নিয়ে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।