শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি

প্রকাশিত - ০৩ জুন, ২০২৬   ১১:২৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : নেহারি শুধু একটি খাবার নয়, বরং কোরবানির ঈদের পর পারিবারিক আয়োজন ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। কোরবানির তাজা গোশত, বিশেষ করে পায়ের মাংস ও হাড় দিয়ে ধীরে ধীরে রান্না করা এই সুস্বাদু পদটি ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তোলে। দীর্ঘ সময় ধরে মসলা ও মাংসের মেলবন্ধনে তৈরি নেহারির ঘন ঝোল, মনমাতানো সুবাস এবং অনন্য স্বাদ পরিবারের সবাইকে একসঙ্গে বসে খাবারের আনন্দ উপভোগ করার সুযোগ করে দেয়। তাই কোরবানির ঈদের পরের দিনগুলোতে অনেকের রান্নাঘরেই বিশেষ স্থান দখল করে নেয় ঐতিহ্যবাহী নেহারি।

উপকরণ
গরু অথবা খাসির পায়ের নিচের অংশ: ২ কেজি
পেঁয়াজ কুচি: ১ কাপ
আস্ত রসুনের কোয়া: আধা কাপ
আদা বাটা: ১ টেবিল চামচ
কাঁচামরিচ: ৫/৬টি (কুচি)
তেজপাতা: ২/৩টি
ছোট এলাচ: ৪/৫টি
বড় এলাচ: ২টি
স্টার মসলা: ২টি
লবঙ্গ: ১০/১২টি
দারুচিনি: ২/৩ টুকরা
শুকনা মরিচ গুঁড়া: ১ টেবিল চামচ
হলুদ গুঁড়া: আধা চা চামচ
ধনে গুঁড়া: ১ টেবিল চামচ
লবণ: ১ টেবিল চামচ অথবা স্বাদ মতো
তেল: আধা কাপ
গোলমরিচ: ২০টি   
পাউরুটি: ২ টুকরা
পোস্ত বাটা: ১ টেবিল চামচ
বাদাম বাটা: ২ টেবিল চামচ  

ফোড়নের উপকরণ
তেল: ১/৪ কাপ
পেঁয়াজ: আধা কাপ (কুচি)
রসুন কুচি: ১ টেবিল চামচ
শুকনা মরিচ: ৪/৫টি
আদা কুচি: ১ চা চামচ
গরম মসলা: আধা চা চামচ
ভাজা জিরার গুঁড়া: আধা চা চামচ

প্রথম ধাপ
শুরুতে গরুর পায়ের টুকরা প্রেসার কুকারে দিয়ে দিন। পোস্ত বাটা ও বাদাম বাটা বাদে বাকি সব মসলা একে একে দিয়ে ৬ কাপ পানি দিন। চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে চুলায় দিয়ে দিন প্রেসার কুকার। চুলার জ্বাল বাড়িয়ে ১ ঘণ্টা চুলায় রাখুন। খাসির পা হলে আধা ঘণ্টা রাখলেই হবে।

দ্বিতীয় ধাপ  
পাউরুটির চারপাশের শক্ত অংশ ফেলে পানিতে ভিজিয়ে নিংড়ে নিন। ১ ঘণ্টা পর প্রেসার কুকারের ঢাকনা খুলে আরেকটি ছড়ানো পাত্রে ঢালুন মসলাসহ পা। পাত্রটি চুলায় দিয়ে পোস্ত বাটা ও বাদাম বাটা দিন। পেঁয়াজ গলে যাওয়ার আগ পর্যন্ত ভালো করে কষান। কিছুক্ষণ পর ২ কাপ পানি দিন। এবার পানিতে ভেজানো নরম পাউরুটি আধা কাপ পানিতে পেস্ট তৈরি করে অল্প অল্প করে দিয়ে দিন হাঁড়িতে। আরও ৫ মিনিট রান্না করে চুলার আঁচ কমিয়ে দিন।

তৃতীয় ধাপ
আরেকটি প্যানে ফোড়নের জন্য তেল দিন। পেঁয়াজ কুচি ভেজে নিন। পেঁয়াজের রং স্বচ্ছ হয়ে আসলে রসুন কুচি দিন। ভালো করে নাড়ুন। আদা কুচি ও শুকনা মরিচ দিন। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে ২ চা চামচ নেহারির ঝোল দিয়ে ঢেকে দিন প্যান। ২ মিনিট পর ঢাকনা খুলে বাকি নেহারিটুকু ঢেলে দিন। বলক উঠলে গরম মসলার গুঁড়া ও জিরার গুঁড়ার দিয়ে ঢেকে দিন প্যান। চুলার আঁচ কমাবেন না। ৫ মিনিট পর চুলা বন্ধ করে অপেক্ষা করুন মিনিট পাঁচেক। নেড়ে পরিবেশনের পাত্রে ঢালুন।

পরিবেশন: পেঁয়াজ বেরেস্তা ও ধনেপাতা কুচি ছিটিয়ে পরিবেশন করুন মজাদার নেহারি।   
মতিঝিলনিউজ/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।