প্রভাত ডেস্ক : বলিউডের বরেণ্য অভিনেত্রী মীনাক্ষী শেষাদ্রি। আশি-নব্বই দশকের সাড়া জাগানো এই অভিনেত্রী ভারতনাট্যম, কত্থক এবং ওড়িশি নাচে পারদর্শি। সম্প্রতি লেহরেন রেট্রো-কে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। এ আলাপচারিতায় ৬০ বছর বয়সি মীনাক্ষী জানান— ‘পুষ্পা’ সিনেমার আইটেম গানে নাচতে চান তিনি।
‘পুষ্পা থ্রি’ সিনেমার আইটেম গানে পারফর্ম করতে চান মীনাক্ষী। বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, “একটি আইটেম গানে আমার নাচার ইচ্ছে আছে। আমার চাওয়া ‘পুষ্পা থ্রি’, যা দেখে সিট থেকে উঠে সবাই ‘বাহ!’ বলবে। এটি একটি আইটেম গান। ২০ বছর বয়সে আইটেম গানে পারফর্ম করতে হবে, আইটেম গানের জন্য এমন লুক হতে হবে— এই ধারণা বদলাতে চাই।”
অভিনয় থেকে দূরে রয়েছেন মীনাক্ষী। ইন্ডাস্ট্রিতে ফেরার বিষয়ে এই অভিনেত্রী বলেন, ‘অভিনয় ক্যারিয়ারে কমেডি কম করেছি। আজ পর্যন্ত আইটেম গান করিনি, এটা নিয়ে এখন আমার প্রবল ইচ্ছা।’
১৯৮৩ সালে ‘পেইন্টার বাবু’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে মীনাক্ষীর। তার দ্বিতীয় সিনেমা ‘হিরো’। এতে তার বিপরীতে অভিনয় করেন জ্যাকি শ্রফ। মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলেছিল।
এরপর ‘আন্ধি-তুফান’, ‘মেরি জং’, ‘শাহেনশাহ’, ‘দামিনি’, ‘মহাদেব’, ‘ডুয়েট’-এর মতো বেশ কিছু সিনেমায় অভিনয় করেন মীনাক্ষী শেষাদ্রি। কিন্তু সবকিছু ছেড়ে যুক্তরাষ্ট্রের টেক্সাসে চলে যান বাচ্চাদের জন্য। সেখানে একটি ড্যান্স স্কুল পরিচালনা করেন। কিছুদিন আগে মুম্বাইয়ে ফিরেছেন এই অভিনেত্রী।
প্রভাত/এআর
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।