শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

প্রকাশিত - ০৩ জুন, ২০২৬   ১০:২২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : দক্ষিণ চট্টগ্রামের প্রায় সাত লাখ মানুষের চিকিৎসাসেবার প্রধান ভরসাস্থল পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে স্বাস্থ্য অধিদপ্তর ইতোমধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে।দীর্ঘদিন ধরে শয্যা সংকট, চিকিৎসক স্বল্পতা ও রোগীর অতিরিক্ত চাপের মধ্যে পরিচালিত হওয়া হাসপাতালটির সক্ষমতা বাড়ানোর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে বুধবার (৩ জুন) জারি করা এক পত্রে জানানো হয়, সরকারের নির্দেশনায় দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে গণপূর্ত অধিদপ্তর ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি পরিদর্শন দল হাসপাতাল পরিদর্শন করে প্রয়োজনীয় অবকাঠামো, জনবল ও সম্প্রসারণ পরিকল্পনা যাচাই করবে।স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত ওই পত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, ‘পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন বহির্বিভাগে গড়ে ৮০০ থেকে ১ হাজার রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। বর্তমানে ৫০ শয্যার হাসপাতাল হলেও অনেক সময় ধারণক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি রাখতে হয়। হাসপাতালটি ১০১ শয্যায় উন্নীত হলে রোগীদের ভোগান্তি কমবে, বিশেষায়িত সেবার সুযোগ বাড়বে এবং চিকিৎসা ব্যবস্থার সামগ্রিক মান উন্নত হবে।’

তিনি আরো বলেন, হাসপাতালটিতে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে রোগীরা চিকিৎসা নিতে আসেন। ফলে জনসংখ্যার তুলনায় বর্তমান অবকাঠামো যথেষ্ট নয়।পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হাসপাতালটি দীর্ঘ সময় ২০ শয্যার স্বাস্থ্যকেন্দ্র হিসেবে পরিচালিত হয়। পরে ১৯৯৪ সালে বিএনপি সরকারের আমলে এটি ৩১ শয্যায় উন্নীত করা হয়। ২০০৬ সালে চারদলীয় জোট সরকারের সময়ে হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত হয়। প্রায় দুই দশক পর আবারও হাসপাতালটির শয্যা বৃদ্ধি ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম জাতীয় সংসদে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২০০ শয্যায় উন্নীত করার দাবি তুলে ধরেন। এ বিষয়ে তিনি বলেন, ‘পটিয়া দক্ষিণ চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ ও জনবহুল উপজেলা। এখানে শুধু পটিয়ার মানুষ নয়, পার্শ্ববর্তী উপজেলা থেকেও বিপুলসংখ্যক রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। বর্তমান বাস্তবতায় ৫০ শয্যার হাসপাতাল দিয়ে স্বাস্থ্যসেবার চাহিদা পূরণ করা সম্ভব নয়। সরকার ১০১ শয্যায় উন্নীত করার যে উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত ইতিবাচক। তবে ভবিষ্যতে এটিকে ২০০ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতাল হিসেবে গড়ে তোলার জন্য আমি সংসদে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জোরালো দাবি অব্যাহত রাখব।’স্থানীয় ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, ‘রোগীর চাপ এত বেশি যে অনেক সময় বেড না পেয়ে মেঝেতে চিকিৎসা নিতে হয়। হাসপাতাল সম্প্রসারণ হলে সাধারণ মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবে।’

পটিয়া পৌরসভার বাসিন্দা রেহানা আকতার বলেন, ‘প্রসব ও শিশু চিকিৎসার জন্য প্রায়ই রোগীদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে হয়। শয্যা ও চিকিৎসা সুবিধা বাড়লে এসব সেবা স্থানীয়ভাবেই পাওয়া যাবে।’বর্তমানে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগ, জরুরি বিভাগ, মাতৃসদন, অপারেশন থিয়েটারসহ বিভিন্ন সেবা চালু থাকলেও রোগীর তুলনায় শয্যা, চিকিৎসক ও আধুনিক যন্ত্রপাতির ঘাটতির অভিযোগ রয়েছে। বিশেষ করে ঈদ, দুর্ঘটনা কিংবা মৌসুমি রোগের সময়ে হাসপাতালটিতে রোগীর চাপ কয়েকগুণ বেড়ে যায়।

স্বাস্থ্যখাত সংশ্লিষ্টদের মতে, ১০১ শয্যায় উন্নীতকরণের মাধ্যমে হাসপাতালটিতে নতুন ভবন নির্মাণ, চিকিৎসক ও নার্স নিয়োগ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং বিশেষায়িত সেবা চালুর সুযোগ সৃষ্টি হবে। এতে দক্ষিণ চট্টগ্রামের লাখো মানুষের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও মানসম্মত হবে।পটিয়াবাসীর প্রত্যাশা, দীর্ঘদিনের দাবি অনুযায়ী অবকাঠামোগত উন্নয়ন দ্রুত বাস্তবায়িত হলে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবিষ্যতে দক্ষিণ চট্টগ্রামের অন্যতম আধুনিক উপজেলা হাসপাতাল হিসেবে গড়ে উঠবে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।