শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্য প্রাচ্য সংকটে ঝুঁকিতে কোটি কোটি শিশু

প্রকাশিত - ০৩ জুন, ২০২৬   ০৬:১২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন :  মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাতের প্রভাব বিশ্বব্যাপী মানবিক সহায়তা কার্যক্রমে গুরুতর সংকট সৃষ্টি করেছে বলে সতর্ক করেছে ইউনিসেফ। সংস্থাটি জানিয়েছে, সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং দীর্ঘ বিলম্বের কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলের শিশুদের জন্য জীবনরক্ষাকারী সহায়তা পৌঁছে দিতে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

ইউনিসেফের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে সমুদ্র ও আকাশপথে পণ্য পরিবহনে ব্যাপক বাধা সৃষ্টি হয়েছে। অনেক ক্ষেত্রে জাহাজকে কেপ অফ গুড হোপ ঘুরে যেতে হচ্ছে, ফলে পণ্য পৌঁছাতে অতিরিক্ত দুই থেকে চার সপ্তাহ সময় লাগছে। একই সঙ্গে বিভিন্ন আফ্রিকান বন্দরে যানজট এবং আকাশপথে মালবাহী সক্ষমতা কমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

সংস্থাটি জানায়, ভারত থেকে ইথিওপিয়া, নাইজেরিয়া ও কঙ্গোতে ভ্যাকসিন পরিবহনের খরচ ৫০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত বেড়েছে। এছাড়া কেনিয়া থেকে সোমালিয়া, দক্ষিণ সুদান ও কঙ্গোতে অপুষ্ট শিশুদের জন্য রেডি-টু-ইউজ থেরাপিউটিক ফুড পরিবহনের ব্যয় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চীন থেকে ইয়েমেন ও মোজাম্বিকে শিক্ষা উপকরণ পাঠানোর সমুদ্র পরিবহন ব্যয় বেড়েছে ১০০ থেকে ১৫০ শতাংশ।

নাইজেরিয়ায় ১ কোটি ২০ লাখ শিশুকে লক্ষ্য করে পরিচালিত একটি পোলিও টিকাদান কর্মসূচির জন্য সিরিঞ্জ বিকল্প পথে পাঠাতে অতিরিক্ত ২ লাখ মার্কিন ডলার ব্যয় হয়েছে। মালিতে আন্তর্জাতিক পরিবহন ব্যয় ৩৬ শতাংশ বেড়ে যাওয়ায় শিশু পুষ্টি, স্বাস্থ্য, শিক্ষা ও সুরক্ষা কর্মসূচির ওপর চাপ তৈরি হয়েছে। আফগানিস্তানে সরবরাহের প্রচলিত পথ বন্ধ হয়ে যাওয়ায় জর্জিয়া ও কাস্পিয়ান সাগর হয়ে পণ্য পাঠাতে হচ্ছে, ফলে সরবরাহে প্রায় দুই মাস অতিরিক্ত সময় লাগছে।

ইউনিসেফ আশঙ্কা প্রকাশ করে বলেছে, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে জরুরি সহায়তা পৌঁছাতে চার থেকে ছয় মাস পর্যন্ত বিলম্ব হতে পারে। সংকটাপন্ন অঞ্চলের শিশুদের জন্য টিকা, পুষ্টি সহায়তা কিংবা অন্যান্য জরুরি সামগ্রী পৌঁছাতে এই বিলম্ব জীবন-মৃত্যুর পার্থক্য গড়ে দিতে পারে।

ইউনিসেফ বলেছে, সব প্রতিকূলতার মধ্যেও শিশুদের কাছে জরুরি সহায়তা পৌঁছে দিতে তারা ও তাদের অংশীদাররা কাজ চালিয়ে যাচ্ছে। কোনোভাবেই এই সংকটকে শিশুদের জীবন ও কল্যাণের জন্য হুমকি হয়ে উঠতে দেবে না।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।