২৪ঘণ্টা অনলাইন : ঠিক কত মানুষ ডায়াবিটিসে আক্রান্ত; বলা মুশকিল। আর প্রি-ডায়াবেটিক শত কোটি ছাড়িয়ে গেলেও অবাক হওয়ার থাকবে না। সারাবিশ্বে মহামারির আকার করেছে ডায়াবিটিস। ঘরে ঘরে এখন ডায়াবিটিসের রোগী। এই অবস্থার জন্য দায়ী লাইফস্টাইল। বিশেষত খাওয়াদাওয়া। তবে মিষ্টি খেলেই যে সুগার লেভেল বাড়ে, এমনটাও নয়।
বেশ কিছু ফল রয়েছে, যার গ্লাইসেমিক সূচক অনেক বেশি। তাতে ফাইবার থাকলেও প্রাকৃতিক শর্করার পরিমাণ অনেক। যেমন আম, সবেদা, আঙুর, পাকা কলা, কাঁঠালের মতো ফল বেশি খেলে রক্তে শর্করার মাত্রা বাড়তে পারে। সুতরাং, যতই স্বাস্থ্যকর হোক, এই ধরনের ফলগুলো খাওয়ার সময়ে সতর্ক থাকা জরুরি।
যে সব ফলে ফাইবার বেশি রয়েছে, সেগুলো বেছে নেওয়া উচিত। ফাইবার রক্তপ্রবাহে ধীরে ধীরে গ্লুকোজ নিঃসরণ করে। তাই রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা কম। এ ক্ষেত্রে পেয়ারা, আপেল, ন্যাশপাতি, কমলালেবু, কিউই, আমলকি, কিউই, জাম এবং বেরি জাতীয় ফল। পেয়ারা ডায়াবিটিসের রোগীদের জন্য খুবই উপকারী। প্রতি ১০০ গ্রামে প্রায় ৫ গ্রাম ফাইবার রয়েছে ফাইবার। অন্যদিকে, জাম রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সাধারণত ফলের মিষ্টি স্বাদ দেখেই অনেকেই ভয় পান। বেশিরভাগ মানুষের ধারণা, যে সব ফলের স্বাদ মিষ্টি, সেগুলোই ডায়াবিটিসে ক্ষতিকর। কিন্তু আদতে তা নয়। আপনার মেটাবলিক রেসপন্স ফলের গঠন, কার্বোহাইড্রেটের ঘনত্ব এবং পরিমাণের উপর নির্ভর করে। যেমন একটা আটার রুটির সঙ্গে এক টুকরো পাকা আম খেলে সুগার লেভেল বাড়বে না। কিন্তু একটা গোটা পাকা আম খেলে বিপদ বাড়বে।
ফলের রস কোনও ফাইবার থাকে না। পড়ে থাকে কিছু মিনারেল ও শর্করা। সুতরাং, ফলের রস খেলে সুগার লেভেল বাড়বে। এর চেয়ে গোটা ফল খাওয়াই ভালো। ডায়াবিটিসের রোগী না হলেও এ ভাবেই ফল খাওয়া উচিত। এটা সবার স্বাস্থ্যের জন্যই উপযোগী।
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।