শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মেদ কমাতে ৫ ধাপের রুটিন

প্রকাশিত - ০৩ জুন, ২০২৬   ০৫:৩৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : পেটের মেদ কমানোর চেষ্টা করছেন, কিন্তু ফল মিলছে না? অনেকেই নিয়মিত হাঁটছেন, কেউ জিমে যাচ্ছেন, কেউ আবার খাওয়া কমিয়ে দিচ্ছেন। তবু কোমরের মাপ যেন কমতেই চায় না। এই সমস্যার মুখোমুখি হচ্ছেন অসংখ্য মানুষ। আসলে নাছোড় ভুঁড়ি কমানোর সবচেয়ে বড় কথা হল, কোনও এতে রহস্য নেই, কোনও গোপন কৌশল নেই। সম্প্রতি দিল্লি নিবাসী ফিটনেস প্রশিক্ষক অঞ্জলি সাচান পেটের মেদ কমানোর জন্য ধাপে ধাপে একটি পরিকল্পনার কথা জানিয়েছেন। এতে ওজন কমবে, দীর্ঘ মেয়াদে সুস্থ থাকার দিকেও নজর থাকবে।

শরীরের ফ্যাট কমানোর জন্য কেবল শারীরচর্চা করে হবে না। জিমের বাইরে আপনার যাপন কেমন, সেটিও এখানে খুব গুরুত্বপূর্ণ। ছোট ছোট কিছু অভ্যাস তৈরি করা বেশি জরুরি। নয়তো রাতারাতি ওজন ঝরানো সম্ভব নয়। তাই ৮-১২ সপ্তাহ যদি একনাগাড়ে ৫টি ধাপের রুটিন মেনে চলা যায়, তা হলে পরিবর্তন দেখা যেতে পারে দেহের আকারে।

১. পানি খাওয়া: পর্যাপ্ত পরিমাণে পানি খেলে হজম ভাল হয়, পেটফাঁপার সমস্যা কম হয়, ব্যায়াম করার সময়ে গায়ে বল মেলে, ত্বক ভাল থাকে এবং বার বার খিদে পাওয়ার সমস্যা কমে। তাই সারা দিনে ২-৩ লিটার পানি খেতেই হবে।
২. ঘুমোনো বা বিশ্রাম: পেটের মেদের সঙ্গে ঘুমের গভীর সম্পর্ক রয়েছে। নিয়মিত কম ঘুম হলে খিদে নিয়ন্ত্রণকারী হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে। ফলে বেশি খাওয়ার প্রবণতা দেখা দেয়। আর তা থেকেই জমতে পারে মেদ। ৭-৮ ঘণ্টা ঘুম এবং পর্যাপ্ত বিশ্রাম না পেলে শরীর কোষ মেরামতের সুযোগ পায় না।
৩. প্রোটিন: প্রতিটি খাবারে পর্যাপ্ত প্রোটিন থাকা প্রয়োজন। প্রোটিন দীর্ঘ ক্ষণ পেট ভরিয়ে রাখতে সাহায্য করে এবং পেশির শক্তি বাড়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফিটনেস প্রশিক্ষকের মতে, সোডাজাতীয় এবং চিনিযুক্ত পানীয়, অতিরিক্ত মিষ্টি, প্যাকেটজাত স্ন্যাকস এবং অতিরিক্ত মাত্রায় প্রক্রিয়াজাত খাবার নিয়মিত খেলে পেটের মেদ কমানো কঠিন হয়ে যেতে পারে।
৪. শারীরচর্চা: কার্ডিয়োর পাশাপাশি শক্তিবর্ধক ব্যায়ামও করা দরকার। সব রকমের ব্যায়ামই করতে হবে নিয়ম করে। শরীরের কোনও নির্দিষ্ট অংশের মেদ আলাদা করে কমানো যায় না। ওজন ঝরার সঙ্গে সঙ্গে শরীরের বিভিন্ন অংশ থেকেই ধীরে ধীরে মেদ কমে।
৫. হাঁটা: পেটের মেদ কমানোর ক্ষেত্রে হাঁটা উচিত রোজ নিয়ম করে। বিশেষ করে খাওয়ার পরে কিছু ক্ষণ হাঁটলে ক্যালোরি খরচ বাড়তে পারে এবং শরীরও সক্রিয় থাকে।

ভুঁড়ি কমানোর খাবার তালিকা
· গোটা গোটা খাবার, দানাশস্য, সব্জি, ফল ইত্যাদি
· ঘরে বানানো খাবার, বাইরের নয়
· চর্বিহীন প্রোটিন
· ফলমূল ও শাকসব্জি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।