২৪ঘণ্টা অনলাইন : গ্রীষ্মের তাপদাহে সবাই অস্থির হয়ে পড়েছেন। এ সময় অনেকেই পেট গরম হওয়া, অ্যাসিডিটি, বদহজম এবং শরীরে অতিরিক্ত তাপের মতো সমস্যায় ভুগছেন। এ ধরনের সমস্যা কমাতে কেউ কেউ ঘরোয়া প্রতিকার হিসেবে মৌরি এবং মেথির বীজ ভিজিয়ে তৈরি পানি বেছে খাচ্ছেন। আয়ুর্বেদে এ দুটি বীজই বিশেষ উপকারী বলে বিবেচিত। কিন্তু অনেকেরই প্রশ্ন গ্রীষ্মকালে পেট ঠান্ডা রাখতে দুটি বিকল্পের মধ্যে কোনটি বেশি কার্যকর?
‘নিউজ এইট্টিনে’র এক প্রতিবেদন অনুযায়ী, গ্রীষ্মকালে মৌরিকে ঐতিহ্যগতভাবে একটি শীতলকারক উপাদান হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বাস করা হয়, এটি খেলে শরীর ও পাকস্থলী ঠান্ডা থাকে। মৌরিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার এবং বেশ কিছু প্রয়োজনীয় পুষ্টি উপাদান হজমশক্তি উন্নত করতে সাহায্য করে।
যেভাবে খাবেন
এক চা চামচ মৌরি সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। সকালে সেই পানি পান করলে পেট হালকা বোধ হয়। এটি মুখের দুর্গন্ধ কমাতে এবং হজমেও সাহায্য করে। গ্রীষ্মকালে মৌরির পানিকে প্রাযই একটি সতেজকারক পানীয় হিসেবে বিবেচনা করা হয়।
ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, মেথির বীজেও অনেক প্রয়োজনীয় পুষ্টি উপাদানে রয়েছে। মেথিতে ভালো পরিমাণে ফাইবার থাকায় এটি হজমশক্তি উন্নত করতে সাহায্য করে। তবে, মেথিকে মৌরির মতো শীতলকারক হিসেবে বিবেচনা করা হয় না। তাই, শরীর ও পাকস্থলী ঠান্ডা করতে চাইলে মেথির চেয়ে মৌরি বেশি জনপ্রিয় একটি বিকল্প।
গরমকালে কোনটি বেশি ভালো?
পেটের গরম কমাতে, সতেজ অনুভব করতে এবং হজম সহজ করতে চাইলে মৌরি মেশানো পানি বেশি উপকারী বলে মনে করা হয়। তবে, কেউ যদি হজম সংক্রান্ত সুবিধার পাশাপাশি অন্যান্য স্বাস্থ্য উপকারিতাও চান, যেমন খাদ্যে আঁশের পরিমাণ বাড়ানো বা একটি সুষম খাদ্যের অংশ হিসেবে, তাহলে মেথির বীজও উপকারী হতে পারে।
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।