শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

জোভান-তটিনির জুটিতে মুগ্ধ দর্শক

প্রকাশিত - ০২ জুন, ২০২৬   ০১:৪৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ঈদে মুক্তি পাওয়া রুবেল হাসান পরিচালিত ‘তোর মায়ায়’ নাটকে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী। দুই পরিবারের সম্পর্কের টানাপোড়েন এবং প্রেমিকযুগল আহান ও আদিয়ার মানসিক চাপ, ভুল বোঝাবুঝি এবং তাদের ভয়ংকর এক সিদ্ধান্তের করুণ পরিণতি নিয়ে এগিয়েছে নাটকের গল্প।  

৩১মে ‘ক্যাপিটাল ড্রামা’ ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হওয়ার পর থেকেই দর্শকের প্রশংসায় ভাসছেন এই জুটি।নাটকটি দেখে দর্শকরা জোভান ও তটিনীর অভিনয়ের দারুণ প্রশংসা করছেন। অনেকেই বলছেন, ভালো করছেন জোভান-তটিনি এবং তাদের জুটি ও অভিনয় সত্যিই সুন্দর। ইউটিউবের মন্তব্যের ঘরে দর্শকরা নিজেদের আবেগ প্রকাশ করে জানিয়েছেন, নাটকের শেষটা দেখে তারা চোখের পানি ধরে রাখতে পারেননি এবং সত্যিই গল্পটা অসাধারণ ছিল।

একজন দর্শক দীর্ঘ মন্তব্য করে লিখেছেন, মনে হচ্ছে এতদিন ধরে জমে থাকা কৌতূহল আর না বলা অনুভূতিগুলো ধীরে ধীরে গন্তব্য খুঁজে পেতে চলেছে এবং এই নাটকটি তার কাছে দীর্ঘ প্রতীক্ষার পর পাওয়া এক টুকরো আনন্দের মতো। আরেক দর্শক আবেগতাড়িত হয়ে জানান, নাটকের শেষে এমন পরিণতি দেখে তিনি কান্না আটকাতে পারেননি এবং তার মতে তটিনী ও জোভান এই নাটকের সেরা জুটি।

এদিকে ঈদের পরদিন মুক্তি পেয়েছিল এই জুটির আরেকটি আলোচিত কাজ ‘তোমাদের গল্প ২’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এই নাটকটির প্রথম কিস্তি গত বছর ঈদে মুক্তি পেয়ে ৫ কোটি ভিউ ছাড়িয়েছিল। এবার এর দ্বিতীয় কিস্তি আগেরটির রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে।

সিনেমাওয়ালা প্রযোজিত তারকাবহুল এই নাটকে জোভান-তটিনীর পাশাপাশি অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা মিঠু, দিলারা জামানসহ আরও অনেকে। 

এবার ঈদ বিশেষ মুক্তি পাওয়া ভিন্নধর্মী গল্পের এই দুটি নাটকে জোভান-তটিনী জুটির এমন সাবলীল অভিনয় দেখে দর্শক একবাক্যে স্বীকার করছেন, অভিনয়ে নিজেদের দারুণভাবে প্রমাণ করছেন তারা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।