শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

গরমে যেসব সবজি বারান্দায়ই জন্মাবে

প্রকাশিত - ০১ জুন, ২০২৬   ০৩:৫১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ভেবে দেখেছেন কি; আপনি চাইলে গরমের সময়ে কিছু সবজি খুব সহজেই বারান্দার টবে চাষ করতে পারেন। ব্যস্ত জীবনে অনেকেই এখন ছাদ বা বারান্দায় ছোট্ট বাগান গড়ে তুলছেন। বাজার থেকে সবজি কেনা সহজ হলেও নিজের হাতে ফলানো টাটকা সবজি খাওয়ার আনন্দ আলাদা। বিশেষ করে গরমের সময়ে কিছু সবজি খুব সহজেই বারান্দার টবে চাষ করা যায়। অল্প যত্নেই মিলবে ভালো ফলন। চলুন জেনে নেওয়া যাক, গরমকালে বারান্দার টবে কোন কোন সবজি চাষ করতে পারবেন সহজেই।

লাউ
গরম ও বর্ষা দুই মৌসুমেই লাউ ভালো জন্মায়। বড় টব বা ড্রামে লাউয়ের চারা লাগানো সবচেয়ে ভালো। মাটির সঙ্গে গোবর সার মিশিয়ে নিলে গাছ দ্রুত বাড়ে। প্রতিদিন অন্তত ৫-৬ ঘণ্টা রোদ প্রয়োজন। নিয়মিত পানি দিতে হবে, তবে টবে যেন পানি জমে না থাকে। লাউগাছের জন্য মাচা তৈরি করলে ফলন আরও ভালো হয়।

বেগুন
বারান্দার টবে বেগুন চাষ এখন বেশ জনপ্রিয়। দোআঁশ ও ঝুরঝুরে মাটি বেগুন গাছের জন্য উপযুক্ত। গরমে চারা লাগালে দুপুরের অতিরিক্ত রোদ থেকে কিছুটা আড়াল দেওয়া ভালো। টবে জৈব সার ব্যবহার করলে গাছ দ্রুত বড় হয়। নিয়মিত পানি ও সামান্য পরিচর্যায় দীর্ঘদিন বেগুন পাওয়া যায়।

কাঁচামরিচ
কম জায়গায় চাষ করার জন্য কাঁচামরিচ দারুণ একটি সবজি। ছোট টবেও সহজে মরিচ গাছ বেড়ে ওঠে। দিনে কয়েক ঘণ্টা রোদ পেলেই ভালো ফলন হয়। গাছের গোড়ায় অতিরিক্ত পানি জমতে দেওয়া যাবে না। পোকামাকড়ের আক্রমণ হলে নিমতেল স্প্রে করলে উপকার পাওয়া যায়।

টমেটো
অনেকে মনে করেন টমেটো শুধু শীতকালীন সবজি। তবে গরম সহনশীল কিছু জাতের টমেটো এখন গ্রীষ্মেও চাষ করা যায়। মাঝারি আকারের টবে চারা লাগিয়ে নিয়মিত পানি ও জৈব সার দিলেই গাছ ভালো থাকে। টমেটো গাছ বেড়ে উঠলে খুঁটি দিয়ে বেঁধে দেওয়া ভালো।

ঢ্যাঁড়স
গরমের জন্য সবচেয়ে উপযোগী সবজিগুলোর একটি হলো ঢ্যাঁড়স। এই গাছ খুব দ্রুত বড় হয় এবং বেশি যত্নও লাগে না। বড় টব বা গ্রো ব্যাগে সহজেই চাষ করা যায়। প্রতিদিন পর্যাপ্ত রোদ ও নিয়মিত পানি দিলে অল্প সময়েই ফলন পাওয়া যায়।

পুঁইশাক
বারান্দার বাগানের জন্য পুঁইশাক বেশ ভালো একটি বিকল্প। গরমে দ্রুত বাড়ে এবং খুব সহজে পরিচর্যা করা যায়। একটি মাঝারি টবেই পুঁইশাকের লতা ছড়িয়ে পড়ে। মাচা দিলে গাছ সুন্দরভাবে বাড়ে এবং নিয়মিত পাতা সংগ্রহ করা যায়।

গরমে টবে সবজি চাষ করতে হলে সকালে বা বিকেলে পানি দেওয়া ভালো। অতিরিক্ত রোদে মাটি দ্রুত শুকিয়ে যায়, তাই নিয়মিত খেয়াল রাখতে হবে। জৈব সার ব্যবহার করলে গাছ স্বাস্থ্যবান থাকে এবং ফলনও বাড়ে। পাশাপাশি টবের পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিক আছে কি না, সেটিও নিশ্চিত করতে হবে। অল্প জায়গা আর সামান্য যত্নেই বারান্দাকে সবুজে ভরিয়ে তুলতে পারেন। নিজের হাতে ফলানো টাটকা সবজি যেমন স্বাস্থ্যকর, তেমনি মানসিক প্রশান্তিও এনে দেয়।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।