শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

নতুনরূপে পূর্ণিমা

প্রকাশিত - ৩১ মে, ২০২৬   ১০:১৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : একসময়ের ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা দুই দশকেরও বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্রে অভিনয় করে আসছেন। বর্তমানে সিনেমায় নিয়মিত না থাকলেও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনায় আছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তার রূপ-সৌন্দর্যও বরাবরই দর্শকদের আলোচনার কেন্দ্রে থাকে।তিন প্রজন্মের নায়িকা হিসেবে পরিচিত এ অভিনেত্রীকে ভক্ত-অনুরাগীরা ‘চিরযৌবনা’ বলেও অভিহিত করে থাকেন। সময়ের সঙ্গে বয়স বাড়লেও পূর্ণিমার সৌন্দর্যের আবেদন যেন এখনো ফুরাবার নয়। এখনো তিনি আগের মতোই অটুট আছেন। সম্প্রতি এক মনোমুগ্ধকর ব্রাইডাল ফটোশুটে হাজির হয়ে ভক্ত-অনুরাগীদের মুগ্ধ করেছেন তিনি।

সামাজিক মাধ্যমে নিজের ফেসবুক পেজে একটি নতুন ভিডিও প্রকাশ করেছেন পূর্ণিমা, যা মুহূর্তেই নেটিজেনদের মাঝে আলোচনায় চলে আসেন। ভিডিওতে দেখা গেছে, হালকা গোলাপি রঙের ঝলমলে ব্রাইডাল পোশাকে সেজেছেন পূর্ণিমা। সঙ্গে মানানসই সবুজ পাথরের গহনা, কপালে টিকলি ও পরিপাটি মেকআপে তাকে দেখা গেছে, যা এনে দিয়েছে এক রাজসিক আবহ। কখনো ক্যামেরার দিকে মিষ্টি হাসিতে তাকিয়ে, আবার কখনো ওড়না হাতে খেলাচ্ছলে নিজের সৌন্দর্যের দ্যুতি ছড়িয়েছেন পূর্ণিমা।  

ভিডিওতে দেখা গেছে, পূর্ণিমা ও তার স্বামী আশফাকুর রহমান যুগলবন্দি হয়ে রোমান্টিক স্টাইলে দাঁড়িয়ে আছেন। চারপাশে ছড়ানো হচ্ছে গোলাপ ফুলের পাপড়ি। স্বামীর কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে থাকা পূর্ণিমার সেই মুহূর্ত বিশেষভাবে নজর কেড়েছে ভক্ত-অনুরাগীদের।

সামাজিক মাধ্যমে ভিডিওটি প্রকাশের পর মন্তব্যের ঘরে প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে। অভিনেত্রীর  চিরযৌবনা রূপ-লাবণ্য নিয়ে এক নেটিজেন লিখেছেন— হিরোইন কখনো বুড়ি হয় না। কেননা তারা মন থেকেই নিজের সৌন্দর্যকে অটুট রাখার চেষ্টা করে থাকেন। আরেক নেটিজেন লিখেছেন—পূর্ণিমা কি কখনো বুড়ি হবে না? অন্য আরেক নেটিজেন লিখেছেন— ছোটবেলায় যেমন দেখেছি, এখন দেখি তার থেকে বয়স আরও কমে গেছে। চোখ ফেরানো যায় না। আবার স্বামীর সঙ্গে পূর্ণিমার এমন রোমান্টিক ভিডিও দেখে আরেক নেটিজেন মজা করে লিখেছেন— আপা, দুলাভাইরে দিয়ে একটা রোমান্টিক ছবি বানাতে পারেন। 

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।