শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মানবদেহের স্ট্রেস-উদ্বেগের ৭ চক্র

প্রকাশিত - ৩০ মে, ২০২৬   ১১:৩৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : সকলের জীবনে স্ট্রেসের মাত্রা এক নয়। আবার সবাইকে স্ট্রেস একই ভাবে অ্যাফেক্ট করে সেটা নয়। সকলের ক্ষেত্রেই বিষয়গুলো আলাদা, আর তাঁরা নিজেদের মতো করে সেটা হ্যান্ডেল করেন। যেমন স্ট্রেসড আউট হলে কেউ অতিরিক্ত খান, কেউ নিজেদের অনুভূতিগুলোকে অবহেলা করেন, কেউ আবার মন এবং মাথাকে শান্ত রাখার চেষ্টা করেন। তবে কে কীভাবে স্ট্রেস সামলাবেন সেটা সম্পূর্ণ ভাবে নির্ভর করে তাঁদের ব্যক্তিত্ব, বড় হয়ে ওঠার উপর। এমনকী জিনের উপরেও বিষয়টা খানিকটা নির্ভরশীল। 

তবে এছাড়াও স্ট্রেস বলুন বা উদ্বেগ আরও একটি জিনিসের সঙ্গে জড়িত। জীবনের ৭ চক্র। মনে করা হয় শরীরের এনার্জি সিস্টেমের কিছু এনার্জি সেন্টার আছে, সেগুলোকেই বলা হয় চক্র। শরীরে এমন ৭টি চক্র আছে। এর মধ্যে একদম নিচের চক্রটি শিরদাঁড়ার নিম্নভাগে রয়েছে। আর আর সবার উপরের চক্র রয়েছে মাথায়। প্রতিটি চক্র আলাদা আলাদা শারীরিক, ইমোশনাল এবং মানসিক বিষয়ের সঙ্গে যুক্ত। মূলধারা, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা এবং সহস্রার- এই ৭ টি হল শরীরের ৭ চক্র। যখনই কোনও কারণ সেটা মানসিক চাপ বা সমস্যা হোক বা কোনও ট্রমা, তিক্ত অভিজ্ঞতা, খারাপ পরিবেশ, ইত্যাদির মধ্যে দিয়ে কোনও ব্যক্তি যান তখন তাঁর শরীরের এই এনার্জি সেন্টারগুলো ব্লকড মনে হয়। 

ধ্যান করে, নিজের কাজ মন দিয়ে করে, ইমোশনালি সচেতন থেকে সেটা ঠিক করা যায়। এনার্জি ফ্লো আবার স্বাভাবিক হয়।  তাই চাপ, দুশ্চিন্তা বা উদ্বেগের মধ্যে দিয়ে গেলে সেটা চেপে রাখার চেষ্টা করার বদলে বলে ফেলা বা সেটাকে অ্যাকনলেজ করা জরুরি। সেটা নিয়ে কথা বলে মেটানোর চেষ্টা জরুরি। যদি সেটা না করেন তাহলে স্ট্রেস শরীর, মনে জমতে থাকে, যা নেতিবাচক প্রভাব ফেলে। কিন্তু এই বিষয়ে সচেতন থাকলে, সেটা নিয়ে কথা বললে স্ট্রেস বেরিয়ে যায়। মন, মাথা শান্ত হয়। 

কোনও কাউন্সিলরের সাহায্য ছাড়া, নিজেই নিজেকে হিল করতে পারেন যদি নির ইমোশনের বিষয়ে সতর্ক হন, সেটাকে অ্যাভয়েড না করেন। এটা করলেই শরীরে ব্যালেন্স বজায় থাকে। এনার্জি ফ্লো স্বাভাবিক থাকে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।