২৪ঘণ্টা অনলাইন : বারবার চমকে দিতে ভালোবাসেন নুসরাত। স্টাইলিশ অভিনেত্রী নুসরাত জাহান ফ্যাশন-পোশাকে বারবার ভক্তদের চমকে দিতে ভালোবাসেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবিগুলো নিয়ে চরম হইচই পড়েছে।
গরমের আমেজে কীভাবে নিজেকে একই সঙ্গে স্টাইলিশ ও আরামদায়কভাবে উপস্থাপন করা যায় নুসরাত যেন সেই ভাবনারই নিখুঁত উদাহরণ তৈরি করেছেন। এই লুকের মূল আকর্ষণ তার পরনে থাকা সাদা ফুল-স্লিভ পাফ ক্রপড শার্ট । শার্টটির সঙ্গে বৈপরীত্য তৈরি করতে তিনি বেছে নিয়েছেন হাই-ওয়েস্টেড ব্ল্যাক পলকা ডট শর্টস। এই ছোট ছোট সাদা ডটের ক্ল্যাসিক কম্বিনেশন তার লুকে এভারগ্রিন স্টেটমেন্ট টাচ যোগ করেছে।
এই সাদা-কালো পোশাকের সঙ্গে রঙের একটি চমৎকার বৈচিত্র্য বা পপ অফ কালার এনেছে তার পায়ে থাকা রয়্যাল ব্লু স্টিলেটো পাম্প। নায়িকার মেকআপেও আছে বোল্ড এবং গ্ল্যামারাস ছোঁয়া। চোখ হাইলাইট করতে ড্রামাটিক স্মোকি আইলাইনার আর ঠোঁটে ন্যুড লিপস্টিকে সেজেছেন নুসরাত। হাইলাইট করা সোনালি ঢেউখেলানো খোলা চুল, মিনিমাল মেটালিক এক্সেসরিজ এবং এই স্টেটমেন্ট হিলস তার এই সামার লুককে আরও পরিপূর্ণ ও আকর্ষণীয় করে তুলেছে।
ভারতের পশ্চিমবঙ্গের একজন জনপ্রিয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রী এবং রাজনীতিবিদ। তিনি বসিরহাট কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত লোকসভার সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
নুসরাত জাহানের ইনাসটাগ্রামের ছবি
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।