শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

এই বয়সেও মলাইকার পিছু পিছু

প্রকাশিত - ৩০ মে, ২০২৬   ০১:২৯ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : জল্পনা বহু দিন ধরেই। নতুন প্রেম নিয়ে এখনও মুখে কুলুপ মলাইকা অরোরার। তবে তাঁর অনুরাগীরা প্রায় নিশ্চিত, হিরে ব্যবসায়ী হর্ষ মেটার সঙ্গে সম্পর্কে রয়েছেন মলাইকা। তবে শুধু হর্ষ নন। আরও কয়েক জন পুরুষের সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। মলাইকার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া লেগেই থাকে। এ সব কি প্রভাবে ফেলে তাঁর মনে?

সম্প্রতি এক সাক্ষাৎকারে মলাইকার কাছে জানতে চাওয়া হয় যে, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চলা অনবরত কাটাছেঁড়া তাঁকে কতটা প্রভাবিত করে! মলাইকার উত্তর, “আমি আমার মনের শান্তি অক্ষত রাখি একটাই কথা নিজেকে বলে। আমি মনে করি ইন্টারনেটের স্বর খুব উচ্চ, কিন্তু তার বুদ্ধি নেই। দুটোর মধ্যে পার্থক্য তো আছেই। একটা বিষয় বুঝেছি, মানুষ কী বলছে, তার উপর যদি আমার মনের শান্তি নির্ভর করে, তা হলে কোনও দিনই শান্তিতে থাকা যাবে না।”

নিজের চারপাশে গণ্ডি টানতে শিখেছেন মলাইকা। তাঁর কথায়, “আমার চারপাশে একটা গণ্ডি রয়েছে। আমার সম্পর্কে যা বলা হয়, সবটাই আমি মেনে নিই না। প্রত্যেকের মতামতকে গুরুত্ব দিই না। আমি বাস্তবে বিশ্বাসী। নিজের কাজ, প্রিয়জন, নিয়মানুবর্তিতাকে গুরুত্ব দিই, যেগুলো আমাকে উন্নততর করবে।”

মলাইকা আরও বলেন, “বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভুলভাল কথায় কান দেওয়াও আমরা বন্ধ করে দিই। আমি বর্তমানে নিজের সঙ্গে সবচেয়ে ভাল আছি। আর এটাই আমাকে স্বস্তি দেয়। অতীতে নিজেকে নিয়ে মনে সন্দেহ ছিল, অন্য মহিলাদের মতোই। নিজের খুঁত ধরতাম। কিন্তু এখন নিজেকে নিয়ে আমি সন্তুষ্ট।”

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।