শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়িতে বমিভাব সহজেই কমবে

প্রকাশিত - ২৭ মে, ২০২৬   ১২:২৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : অনেকেরই গাড়ি, বাস কিংবা লঞ্চে উঠলেই মাথা ঘোরা, বমি বমি ভাব বা অস্বস্তি শুরু হয়। চিকিৎসাবিজ্ঞানে একে মোশন সিকনেস বলা হয়। এটি মূলত আমাদের চোখ, কান ও মস্তিষ্কের মধ্যে ভারসাম্যহীনতার কারণে ঘটে। গাড়ি চলার সময় শরীর একধরনের সংকেত পায়, কিন্তু চোখ অন্য কিছু দেখে এই বিভ্রান্তিই বমি ভাবের সৃষ্টি করে। তবে কিছু সচেতনতা ও অভ্যাস বদলালেই এই সমস্যা অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব।

খালি পেটে ভ্রমণ করলে যেমন সমস্যা বাড়তে পারে, তেমনি অতিরিক্ত ভারী খাবার খেলেও বমিভাব হতে পারে। তাই যাত্রার আগে হালকা ও সহজপাচ্য খাবার খাওয়াই ভালো। যেমন- কলা, বিস্কুট, রুটি বা অল্প ভাত খাওয়া ভালো। বেশি তেল, ঝাল কিংবা ভাজাপোড়া খাবার এড়িয়ে চলা উচিত, কারণ এগুলো বমি ভাব বাড়িয়ে দিতে পারে।

  • সামনের সিটে বসার চেষ্টা করুন

বাসের ক্ষেত্রে বসার সঠিক জায়গা নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। বাসের সামনের দিকের সিটগুলোতে কম ঝাঁকুনি লাগে, তাই সেগুলো বেছে নেওয়া ভালো। সম্ভব হলে সামনে বা জানালার পাশে বসুন। বাইরের দৃশ্য দেখতে পারলে মস্তিষ্ক চলাচলের সঙ্গে সহজে মানিয়ে নিতে পারে। বিপরীতে, পেছনের সিটে বেশি দুলুনি অনুভূত হওয়ায় অস্বস্তি বাড়তে পারে।

  • মোবাইল বা বই পড়া এড়িয়ে চলুন

ভ্রমণের সময় মোবাইল স্ক্রিনে তাকিয়ে থাকা বা বই পড়লে চোখ স্থির থাকে, কিন্তু শরীর চলতে থাকে। এতে মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে বমিভাব বাড়তে পারে। এর বদলে দূরের কোনো স্থির বস্তু বা দিগন্তের দিকে তাকিয়ে থাকুন।

  • সতেজ বাতাসে থাকুন

মোশন সিকনেস কমাতে সতেজ বাতাসও বেশ কার্যকর। গরম বা বন্ধ পরিবেশে অস্বস্তি দ্রুত বাড়ে। তাই জানালার পাশে বসুন এবং সুযোগ থাকলে জানালা খানিকটা খুলে রাখুন। ঠান্ডা বাতাস শরীরকে স্বস্তি দেয়। প্রয়োজনে ভেজা রুমাল দিয়ে মুখ মুছে নিলেও কিছুটা আরাম পাওয়া যায়।

  • কিছু প্রাকৃতিক উপায়

প্রাকৃতিক কিছু উপায়ও কার্যকর হতে পারে। আদা দীর্ঘদিন ধরেই বমি ভাব কমাতে ব্যবহৃত হয়ে আসছে। ভ্রমণের আগে অল্প পরিমাণ আদা খাওয়া বা আদা চা পান করা উপকারী হতে পারে। লেবুর গন্ধ বা লেবুর রসও অনেকের ক্ষেত্রে বমি ভাব কমাতে সাহায্য করে। কেউ কেউ পুদিনাপাতার গন্ধ থেকেও স্বস্তি পান।

  • প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন

যদি সমস্যা খুব বেশি হয় বা প্রায়ই ভ্রমণে বমি হয়, তাহলে চিকিৎসকের পরামর্শে ওষুধ নেওয়া যেতে পারে। বিশেষ করে দীর্ঘ ভ্রমণের আগে সতর্ক হওয়া ভালো। অল্প কিছু সচেতনতা ও দৈনন্দিন অভ্যাসে পরিবর্তন আনলেই গাড়ি বা বাসে বমি হওয়ার সমস্যা অনেকটাই কমানো সম্ভব। তাই পরবর্তী যাত্রায় এই বিষয়গুলো মেনে চলুন এবং স্বস্তিতে উপভোগ করুন আপনার ভ্রমণ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।