শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

খুশকি নিয়ে নতুন ভাবনা

প্রকাশিত - ২৭ মে, ২০২৬   ১২:০৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : গ্রীষ্মের প্রখর দাবদাহ আর অতিরিক্ত আর্দ্রতা ত্বকের পাশাপাশি চুলেরও বারোটা বাজাচ্ছে। এই মরশুমে চড়া রোদ, ধুলোবালি, দূষণ আর অনবরত ঘামের কারণে স্ক্যাল্প দ্রুত আঠালো ও তৈলাক্ত হয়ে পড়ে। কারও কারও আবার মাথার ত্বকে অস্বস্তি, চুলকানি শুরু হয়। আর এই ঘাম-তেলের সঙ্গে যে সমস্যাটি জাঁকিয়ে বসে, সেটি হলো— খুশকি বা ড্যানড্রাফ।

অধিকাংশ মানুষই মনে করেন, মাথা থেকে সাদা গুঁড়ো ঝরে পড়া মানেই বুঝি খুশকি। কিন্তু ডার্মাটোলজিস্টরা বলছেন এই ধারণা পুরোপুরি ঠিক নয়। চিকিৎসকদের মতে, মাথায় মূলত দু’ধরণের খুশকি থাকে। একটি হলো তৈলাক্ত বা অয়েলি ড্যানড্রাফ এবং অন্যটি শুকনো বা ড্রাই ড্যানড্রাফ। দুটোর ক্ষেত্রেই চুলকানি এবং চামড়া ওঠার লক্ষণ দেখা যায়। তবে এ ক্ষেত্রে স্ক্যাল্পের পরিবেশ এবং এদের ধরন সম্পূর্ণ আলাদা। তাই সারা বছর অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করলেও লাভের লাভ কিছু হবে না।

খুশকি কেন হয়?
মাথার ত্বকে প্রাকৃতিক ভাবেই মেলাসেজ়িয়া নামক এক ধরণের ইস্ট বা ছত্রাক বাস করে। এই অণুজীবটি স্ক্যাল্পের প্রাকৃতিক তেল বা সেবাম খেয়ে বেঁচে থাকে। যখন কোনও কারণে এই সেবাম নিঃসরণ বেড়ে যায়, তখন এই ছত্রাকের বংশবৃদ্ধিও দ্রুত হারে হতে থাকে।

শরীর যখন এই ছত্রাকের বাই-প্রোডাক্টের প্রতি অতিরিক্ত সংবেদনশীল হয়ে ওঠে, তখন মাথার ত্বকে প্রদাহ ও জ্বালা তৈরি হয় এবং স্ক্যাল্পের কোষগুলো দ্রুত ঝরে পড়তে শুরু করে। সাধারণত মরা চামড়া অদৃশ্য ভাবে ঝরে যায়, কিন্তু কোষের এই দ্রুত পরিবর্তনের ফলে সেগুলি দলা পাকিয়ে খুশকি হিসেবে হয়ে ধরা দেয়। ড্যানড্রাফ ড্রাই হবে না অয়েলি, তা নির্ভর করে স্ক্যাল্পে তেলের পরিমণের উপর।

১. তৈলাক্ত খুশকি
এই ধরণের খুশকি দেখতে কিছুটা হলদেটে বা অফ-হোয়াইট রঙের। এগুলি আঠালো ও চটচটে হয়। খোসার মতো স্ক্যাল্পের গায়ে বা চুলের গোড়ায় লেপ্টে থাকে। মাথা চুলকালে নখের ডগায় এই আঠালো নোংরা উঠে আসে। শ্যাম্পু করার ১-২ দিনের মধ্যেই মাথা আবার চটচটে হয়ে যায়। অতিরিক্ত আর্দ্রতা, ঘাম, দীর্ঘক্ষণ হেলমেট পরে থাকা, চুলে ভারী স্টাইলিং জেল বা হেয়ার ক্রিম ব্যবহার করা এবং নিয়মিত স্ক্যাল্প পরিষ্কার না করার ফলে এই খুশকি মারাত্মক আকার ধারণ করে।

২. শুকনো খুশকি 
এটি একদম হালকা, সাদা পাউডারের মতো গুঁড়োর মতো হয়। চুল আঁচড়ালে বা মাথা ঝাড়লে তুষারকণার মতো খুশকি পোশাকের উপর কাঁধে বা পিঠে এসে পড়ে। অনেকে একে সাধারণ ড্রাই স্কিন ভেবে ভুল করেন এবং মাথায় অতিরিক্ত তেল মাখতে শুরু করেন। কিন্তু মনে রাখবেন, এটিও সেই ‘মেলাসেজ়িয়া’ ছত্রাকের কারণেই হয়। তাই চুলে শুধু তেল বা ময়েশ্চারাইজিং শ্যাম্পু মাখলে অস্বস্তি কমে। কিন্তু খুশকি পুরোপুরি দূর হয় না।

খুশকির ধরন চেনার সহজ পরীক্ষা
স্ক্যাল্প তৈলাক্ত নাকি শুকনো, তা বুঝতে একটি সহজ ‘বাটার পেপার টেস্ট করতে পারেন। চুলের সিঁথি আলাদা করে সেখানে একটি ছোট বাটার পেপারের টুকরো হালকা চেপে ধরুন। কাগজে যদি দ্রুত তেলের ছাপ ফুটে ওঠে, তবে বুঝবেন আপনার স্ক্যাল্প তৈলাক্ত। সে ক্ষেত্রে খুশকিও অয়েলি হবে। আর কাগজ যদি একদম শুকনো থাকলে, তা হলে ড্যানড্রাফ ড্রাই হওয়ার আশঙ্কাই বেশি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।