২৪ঘণ্টা অনলাইন : চুল উড়িয়ে মস্তানি দেখানোর দিন শেষ। নিয়ম ছিল আগে থেকেই। কিন্তু মেনে চলত ক’জন? সরকার বদলের বঙ্গে এখন অন্য ছবি। হেলমেট না পড়লেই ফাইন। তাই, কড়া নিয়মের চাবুকে সমস্ত বাইক আরোহীদের শিরে দিকে দিকে শোভা পাচ্ছে হেলমেট। বিদূষকদের মতে, আইন বাঁচল ঠিকই, কিন্তু অবাধ্য চুলের কী হবে? অনেকেরই কপালেই চিন্তার ভাঁজ। নিত্যদিন হেলমেট চাপিয়ে সাধের চুলগুলো সব এবার ঝরে যাবে না তো? মাথাজোড়া টাকের ভয়ে কেউ কেউ কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন খোদ ‘হেলমেটকে’ই। তবে বিশেষজ্ঞরা দিচ্ছেন গ্যারান্টি! আসল সত্যিটা জানলে পাবেন স্বস্তি।
বিশেষজ্ঞদের মতে, হেলমেট পরার সঙ্গে চুল পড়ে যাওয়ার কোনও যোগ নেই। বংশগত কারণ এবং হরমোনের ওঠানামাই চুলের বারোটা বাজায়। পুরুষদের ক্ষেত্রে টাক পড়ার মূল কারণ জিনগত বা ‘অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া’। মাথায় কিছু পরলেই চুলের গোড়ার ডিএনএ বদলে যায় না। এমনকী মহিলাদের ক্ষেত্রেও থাইরয়েড বা পিসিওডি-র মতো অভ্যন্তরীণ সমস্যার কারণেই চুল বেশি পাতলা হয়।
তাহলে গলদ কোথায়?
হেলমেট পরলে চুল পড়ে না ঠিকই, তবে ভুলভাবে পরলে বিপদ নিশ্চিত। যদি হেলমেটটি খুব বেশি আঁটসাঁট হয়, তবে বার বার খোলা-পড়ার সময়ে চুলের গোড়ায় টান পড়ে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলে ট্র্যাকশন অ্যালোপেশিয়া। এর ফলে চুলের গোড়া আলগা হয়ে যায়।
আসল সমস্যা তৈরি করে ঘাম আর নোংরা। গরমের দিনে দীর্ঘক্ষণ হেলমেট পরে থাকলে মাথার ত্বকে ঘাম বসে। সেই ঘাম আর বাইরের ধুলোবালি মিলে তৈরি হয় ব্যাকটিরিয়া ও ছত্রাকের আঁতুড়ঘর। যার জেরে মাথায় জাঁকিয়ে বসে খুশকি। আর খুশকি বাড়লেই শুরু হয় চুল পড়া। বিশেষ করে মহিলারা যদি পনিটেল বেঁধে তার ওপর টাইট হেলমেট চাপান, তবে ঘর্ষণের চোটে চুল মাঝখান থেকে ভেঙে যাওয়ার সম্ভাবনা বাড়ে।
রেহাই মিলবে কীভাবে?
- আইনও মানতে হবে, আবার চুলও বাঁচাতে হবে। রাস্তা কিন্তু সহজ। মেনে চলুন এই কয়েকটি ঘরোয়া উপায়।
- প্রথমেই অতিরিক্ত টাইট বা একদম ঢিলেঢালা হেলমেট বাদ দিন। সঠিক মাপের হেলমেট বাছুন।
- হেলমেট পরার আগে মাথায় একটা পরিষ্কার সুতির রুমাল, স্কার্ফ বা ব্যান্ডানা বেঁধে নিন। এটি মাথার ঘাম শুষে নেবে এবং চুলের সাথে হেলমেটের ঘর্ষণ কমাবে।
- ভেজা চুলে বাইক নিয়ে বেরিয়ে পড়বেন না। ভেজা চুলে হেলমেট পরলে চুলের সব চাইতে বেশি ক্ষতি হয়।
- সপ্তাহে অন্তত একবার হেলমেটের ভেতরের আস্তরণ ভালো করে পরিষ্কার করুন। নোংরা জমতে দেবেন না।
- নিয়ম মেনে হেলমেট পরুন। মাথাও সুরক্ষিত থাকবে, চুলের বাহারও বজায় থাকবে।
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।