শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

সঙ্গমে ক্রমেই আগ্রহ হারাচ্ছে জেন জি

প্রকাশিত - ২৬ মে, ২০২৬   ০১:২৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : তরুণ প্রজন্ম মানেই ভাবনাচিন্তা, পোশাকআসাক— সবেতেই খোলামেলা। প্রবীণদের মতো নানা বিষয়ে ট্যাবু তাদের নেই। অকারণ ছুৎমার্গ নেই। তারা মনে করে, বাড়াবাড়ি রকমের রাখঢাক করার বদলে সেক্স এডুকেশন নিয়ে খোলাখুলি আলোচনা হওয়া উচিত। এমনিতেও সিনেমা হোক বা সাহিত্য, যৌন আবেদনমূলক অভিব্যক্তি নিয়ে ‘লাজে মরি’ ভাব থেকে তারা দূরত্বই বজায় রাখে সচরাচর। তবে কি স্বাভাবিকভাবেই যৌন মেলামেশাতেও তাদের এগিয়ে থাকার কথা নয়?

সাম্প্রতিক এক সার্ভে খানিক আঘাত হেনেছে এই ধারনায়। এগিয়ে নয়, বরং পূর্বতন প্রজন্মদের থেকে এ ব্যাপারে অনেকখানি পিছিয়ে জেন জি জানাচ্ছে সমীক্ষা। সংশ্লিষ্ট মার্কিন সংস্থা জানাচ্ছে, ১৯৯০ নাগাদ তরুণ প্রজন্মের মধ্যে যৌন কার্যকলাপে সরাসরি যুক্ত থাকার হার ৫৫%। অথচ সাম্প্রতিককালে তা নেমে দাঁড়িয়েছে ৩৭ শতাংশে! সেই অনুযায়ী আগামিদিনে তা আরও কমবে বই বাড়বে না। এমনকী ভারতের ক্ষেত্রেও যে এই চিত্রের খুব অন্যথা হবে না, সে বিষয়ে নিশ্চিত গবেষকমহল।

যৌন মিলনের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহহীনতার পিছনে মুখ্য কারণ—  
১. শিক্ষার হার বাড়ার সঙ্গে বরাবরই কমেছে মানুষের যৌন আগ্রহ। এ কারণে নিম্ন শিক্ষার হার-যুক্ত এলাকাগুলিতে আজও জনসংখ্যা সামলাতে হিমশিম খেতে হয় প্রশাসনকে।
২. তরুণ প্রজন্ম সর্বদা কাজে ব্যস্ত। দ্রুত ‘ডিজিটাল’ জীবনের সঙ্গে মানিয়ে নিতে, তাদের বেশিরভাগেরই দিন কেটে যায় স্ক্রিনের সামনেই। আর্থিক হোক বা সামাজিক, পিছিয়ে পড়ার টেনশন সারাক্ষণ তাড়া করে বেড়ায়। ফলত যৌনতার প্রতি অনাগ্রহ বাড়ে।
৩. পাল্লা দিয়ে বাড়ে মানসিক অবসাদ। যৌনতা শরীরী খেলা হলেও তাতে মনের অংশগ্রহণ অনস্বীকার্য। মানসিক অবসাদ যত গ্রাস করে নেয় মানুষকে, ততই যৌনতার প্রতি তারা নির্লিপ্ত হতে থাকে। বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে, সময় থাকতে মানসিক রোগের চিকিৎসা না করানো হলে, যৌন ক্ষমতায় আদতেই ভাটা পড়ে যেতে পারে!
৪. জেন জি’র মধ্যে বাড়ছে হীনমন্যতা, আত্মগ্লানি, হতাশা। যদিও এমনটা মানসিক অবসাদেরই প্রতিফলন, তবে এতে জুড়ে রয়েছে সামাজিকভাবে মানিয়ে নিতে না পারার বিষয়টিও। বর্তমানে সকলেই যেন ক্রমাগত ছুটে চলেছে। একের পর এক ভালো চাকরি, বাড়ি হলে তার চাইতেও বড় বাড়ি, দামী গাড়ি, বিদেশ ট্রিপ— সাদামাটা জীবনের তুলনায় নিরন্তর রেস-এর প্রতি মন ঝুঁকেছে তরুণ প্রজন্মের। সৌজন্যে সোশাল মিডিয়া। অন্যের উন্নতি যেন সর্বদাই এক অদৃশ্য টাইমবোম্ব বেঁধে দিয়েছে গায়ে! যার সঙ্গে পাল্লা দিতে কেবল দৌড়ে চলাই বিধান। দাঁড়িয়ে, থেমে জীবনের আনন্দ অনুভব করার মতো অবকাশ যেখানে নেই। বলা বাহুল্য, এমন জীবনধারায় স্থান নেই প্রেমময় যৌন মিলনেরও।

তবে কি কেবলমাত্র আগেকার ধীর-স্থির জীবনই সুস্থ দাম্পত্য, সুখী যৌনজীবনকে ত্বরান্বিত করতে পারত? সমীক্ষাটিকে ঘিরে ভিড় করেছে হাজারও প্রশ্ন।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।