শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহকর্মীদের জন্য একাধিক ফ্ল্যাট

প্রকাশিত - ২৬ মে, ২০২৬   ১২:৩৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : সুগৃহিণী বলতে যা বোঝায়, অনিলকন্যা সোনম কাপুর একেবারে তাই। বিয়ের পর থেকেই লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় তাঁর উপস্থিতি খানিক কম। দিল্লি ‘টু’ লন্ডন, দু’জায়গাতেই পাকা গিন্নির মতো ঘর-সংসার সামলাচ্ছেন নায়িকা। পুত্র বায়ুর জন্মের পর বছরের বেশিরভাগ সময়টাই লন্ডনে কাটান আনন্দ আহুজা এবং সোনম। সেখানকার নটিং হিলে এক বিলাসবহুল বাংলোয় সুখের ঘরকন্না ‘ধনকুবের দম্পতি’র। এবার অভিজাত এলাকার প্রতিবেশীদের রোষানলেই পড়তে হল সোনম-আনন্দকে।

আবাসনের বাসিন্দাদের অভিযোগ, ‘তাঁদের না জানিয়েই সোনম-আনন্দ এহেন সিদ্ধান্ত নিয়েছেন। আরেক প্রতিবেশীর অভিযোগ, ‘আনন্দ আহুজা প্রভাবশালী হওয়ার কারণেই নাকি অনেকেই মুখ খুলতে সাহস পাচ্ছেন না!’

ঠিক কোন অভিযোগ উঠল সোনম-আনন্দের বিরুদ্ধে? খবর, সম্প্রতি লন্ডনে তাঁদের নতুন সম্পত্তি ক্রয়কে ঘিরেই বিতর্ক শুরু হয়েছে। জানা গিয়েছে, নিজেদের বহুমূল্য প্রাসাদোপম ম্যানশনের কাছেই কারি কারি টাকা ঢেলে আরও পাঁচটি ফ্ল্যাট কিনেছেন সোনম-আনন্দ। আর দম্পতির এহেন সিদ্ধান্তকে ঘিরেই ক্ষোভে ফুঁসছেন সংশ্লিষ্ট আবাসনের বাসিন্দারা। সূত্রের খবর, সোনম কাপুর এবং আনন্দ আহুজা লন্ডনের নটিং হিলের যে বাংলোতে থাকেন তার আনুমানিক মূল্য ৫১ কোটি টাকা। সেই প্রাসাদোপম বাসস্থান থেকেই অভিনেত্রী মাঝেমধ্যে সোশাল পাড়ায় সংসার সুখের ঝলক মেলে ধরেন। এবার খবর, ওই অভিজাত আবাসনের আরেকাংশে ২৭০ কোটি টাকা দিয়ে পাঁচটি বড় ফ্ল্যাট কিনেছেন সোনম-আনন্দ। কানাঘুষো, ওই ফ্ল্যাটগুলিতে নাকি তাঁদের বাড়ির পরিচারকদের থাকার ব্যবস্থা করা হবে। আর এহেন খবর চাউড় হতেই চোখ রাঙিয়েছেন লন্ডনের প্রতিবেশীরা!

আবাসনের বাসিন্দাদের অভিযোগ, ‘তাঁদের না জানিয়েই সোনম-আনন্দ এহেন সিদ্ধান্ত নিয়েছেন। কেউ কেউ আবার আশঙ্কা প্রকাশ করেছেন, ‘গৃহকর্মীরা একই আবাসনে থাকলে সেখানকার পরিবেশ বদলে যেতে পারে।’ তাঁদের দাবি, ‘দীর্ঘদিন ধরে যে শান্ত এবং অভিজাত পরিবেশ বজায় রয়েছে, তা বিঘ্নিত হতে পারে।’ আরেক প্রতিবেশীর অভিযোগ, ‘আনন্দ আহুজা প্রভাবশালী হওয়ার কারণেই নাকি অনেকেই মুখ খুলতে সাহস পাচ্ছেন না!’ তাঁদের কথায়, ‘ধনী ও প্রবাবশালী ব্যক্তিদের ব্যক্তিগত সিদ্ধান্তের প্রভাব পড়ছে আবাসনের সাধারণ বাসিন্দাদের জীবনযাপনের উপরেও।’ তবে বিতর্কের সূত্রপাত অন্য একটি কারণে। জানা যায়, ২০২৩ সালে সোনম-আনন্দ নটিং হিলে ২০০ বছরের পুরনো একটি ম্যানশন ২১ মিলিয়ন পাউন্ডে কিনেছিলেন। সম্পত্তিটি কেনার পরপরই, তাঁরা নিজস্ব বাংলোর বাইরেটা অক্ষুণ্ণ রেখে ভিতরটা সম্পূর্ণ নতুন করে সাজানোর পরিকল্পনা জমা দিয়েছিলেন। যেখানে বেসমেন্টে একটি সুইমিং পুল এবং একটি বাস্কেটবল কোর্ট তৈরির প্রস্তাবও অন্তর্ভুক্ত ছিল। দীর্ঘ বিতর্কের পর শেষমেশ মে মাসের গোড়ার দিকে তাঁদের প্ল্যান অনুমোদিত হয়। এরপর থেকেই নাকি তাঁদের উপর প্রতিবেশীদের রোষ আরও বেড়েছে বলে খবর। সেই সূত্র ধরেই এবার পাঁচটি নতুন ফ্ল্যাট কেনা নিয়ে বিতর্ক ঘনিয়েছে। যদিও সংশ্লিষ্ট ইস্যুতে সোনম কাপুর কিংবা তাঁর স্বামী আনন্দ আহুজা কেউই এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।