২৪ঘণ্টা অনলাইন : ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র। ঠিক এই সময়ে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল জানিয়েছে, তারা যে কোনো হুমকির বিরুদ্ধে হামলা চালানোর ক্ষেত্রে স্বাধীন থাকবে। রবিবার (২৪ মে) রয়টার্স এ তথ্য জানিয়েছে।শনিবার রাতে ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন ও তেহরান একটি শান্তি চুক্তির বিষয়ে সমঝোতা স্মারক নিয়ে ‘বেশিরভাগ ক্ষেত্রেই আলোচনা’ করেছে, যার মাধ্যমে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি রাজনৈতিক সূত্র রবিবার রয়টার্সকে বলেছে, “গত রাতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথোপকথনে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, লেবাননসহ সকল ক্ষেত্রে হুমকির বিরুদ্ধে ইসরায়েল তার পদক্ষেপের স্বাধীনতা বজায় রাখবে এবং প্রেসিডেন্ট ট্রাম্প এই নীতি পুনর্ব্যক্ত ও সমর্থন করেছেন।”পাকিস্তানের মধ্যস্থতায় একটি উদীয়মান চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে বলে ট্রাম্প জানানোর পর, তিন মাস ধরে চলা এই যুদ্ধে একটি যুগান্তকারী অগ্রগতি আসন্ন বলে প্রত্যাশা বেড়ে যায়। ইরানের ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, খসড়াটিতে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরান বা তার মিত্রদের ওপর হামলা চালাবে না এবং এর বিনিময়ে ইরান তাদের ওপর হামলা না চালানোর প্রতিশ্রুতি দিয়েছে।
ইসরায়েলি রাজনীতিবিদ বেনি গান্টজ জানিয়েছেন, ইরানের সঙ্গে একটি চুক্তির অংশ হিসেবে লেবাননে যুদ্ধবিরতি মেনে নেওয়া ইসরায়েলের জন্য একটি কৌশলগত ভুল হবে। লেবাননে ইসরায়েলি সেনারা ইরান-সমর্থিত হিজবুল্লাহ মিলিশিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য প্রবেশ করেছে।
ইসরায়েলি সূত্র অনুসারে, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে ইসরায়েলকে অবহিত করছে। সূত্রটি বলেছে, “প্রেসিডেন্ট ট্রাম্প এটা স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়া এবং দেশটির ভূখণ্ড থেকে সমস্ত সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণের বিষয়ে তার ধারাবাহিক দাবিতে আলোচনায় অটল থাকবেন এবং এই শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত তিনি কোনো চূড়ান্ত চুক্তিতে স্বাক্ষর করবেন না।”
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।