২৪ঘণ্টা অনলাইন : অনেকেই মনে করেন, স্ট্রেস মানে শুধু মানসিক চাপ। কিন্তু আসলে দীর্ঘদিনের উদ্বেগ শরীরের উপরেও গভীর প্রভাব ফেলে। এক ব্যক্তি সম্প্রতি নিজের অভিজ্ঞতা শেয়ার করে জানিয়েছেন, তাঁর থেরাপিস্ট তাঁকে দিনে ২০ বার পায়ের আঙুল চেপে ধরতে বলেছিলেন। প্রথমে বিষয়টি হাস্যকর মনে হলেও, কয়েকদিন পর তিনি শরীর ও মনের বদল স্পষ্টভাবে টের পান।
বিশেষজ্ঞদের মতে, স্ট্রেস শুধু মনের মধ্যে আটকে থাকে না, তা শরীরের মধ্যেও জমে থাকে। দীর্ঘ সময় মানসিক চাপ থাকলে আমাদের স্নায়ুতন্ত্র সবসময় সতর্ক অবস্থায় থাকে। ফলে পেশি শক্ত হয়ে যায়, শ্বাস-প্রশ্বাস অগভীর হয়ে পড়ে এবং মাথায় একই ধরনের নেতিবাচক চিন্তা ঘুরতে থাকে।
এই অবস্থায় ছোট ছোট শারীরিক নড়াচড়া আশ্চর্যজনকভাবে কাজে দিতে পারে। যেমন ধীরে ধীরে পায়ের আঙুল চেপে ধরা বা পেশি সচেতনভাবে সংকুচিত করা। এতে শরীর থেকে মস্তিষ্কে বিশেষ সংকেত পৌঁছায়, যা মনোযোগকে অতিরিক্ত চিন্তা থেকে সরিয়ে শরীরের অনুভূতির দিকে নিয়ে আসে। ফলে ধীরে ধীরে মন শান্ত হতে শুরু করে।
মনোবিদরা এই পদ্ধতিকে বলেন 'সোমাটিক গ্রাউন্ডিং'। অর্থাৎ শরীরের মাধ্যমে মনকে স্থির করার কৌশল। গবেষণায় দেখা গিয়েছে, ধীর ও সচেতন পেশি সঞ্চালন স্নায়ুতন্ত্রের ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে। এতে উদ্বেগ কমে, শরীরের টান হালকা হয় এবং মানুষ বর্তমান মুহূর্তে বেশি মনোযোগ দিতে পারে।
শুধু পায়ের আঙুল নয়, হাত মুঠো করে ধরা, গভীর শ্বাস নেওয়া, কাঁধ ধীরে ঘোরানো বা মাটিতে পা অনুভবও একইভাবে কাজে দেয়। এই ছোট ছোট ব্যায়াম শরীরকে নিরাপত্তার সংকেত দেয়। ফলে মস্তিষ্কও ধীরে ধীরে শান্ত হয়।
বিশেষজ্ঞরা বলছেন, সব সমস্যার সমাধান হয়তো এতে হবে না, কিন্তু মানসিক চাপ সামলাতে এটি কার্যকর একটি সহজ উপায় হতে পারে। অনেক সময় অতিরিক্ত চিন্তা থামানোর দ্রুততম পথ হল শরীরকে নড়াচড়া করানো। কারণ মন আর শরীর একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে।
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।