শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরে-বাইরে সমানতালে অপ্রতিরোধ্য দীপিকা

প্রকাশিত - ২২ মে, ২০২৬   ০১:০৭ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : মা হওয়ার পাশাপাশি ক্যারিয়ারের আঙিনায় সমানতালে বলিউড কাঁপাচ্ছেন দীপিকা পাডুকোন। সম্প্রতি শাহরুখ খানের সঙ্গে কিং ছবির একটি হাই-ভোল্টেজ আন্তর্জাতিক শুটিং শিডিউল শেষ করে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরেছেন তিনি। তার পর এতটুকু বিশ্রাম না নিয়ে ফের লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ব্যস্ত হয়ে পড়েছেন অভিনেত্রী। অন্তঃসত্ত্বা অবস্থাতেই বেঙ্গালুরুতে একটি বিজ্ঞাপনের শুটিং যোগ দিয়েছেন তিনি, যার একটি বিটিএস ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই লিকড ভিডিয়ো ক্লিপটিতে দীপিকাকে একটি মনোক্রোমেটিক নীল রঙের প্যান্টসুটে দেখা গিয়েছে। কর্পোরেট ও ফর্মাল লুকে দারুণ দেখাচ্ছিল অভিনেত্রীকে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, ক্যামেরার সামনে হালকা কিছু নাচের কোরিওগ্রাফি বা স্টেপ করছেন তিনি। কেপ টাউনের মতো দীর্ঘ ও ক্লান্তিকর আন্তর্জাতিক সফর থেকে ফিরেই যে ভাবে দীপিকা কাজে যোগ দিয়েছেন, তা দেখে তাঁর পেশাদারিত্বের প্রশংসায় পঞ্চমুখ সবাই। অন্তঃসত্ত্বা অবস্থাতেও তাঁর এই এনার্জি দেখে কুর্নিশ জানিয়েছেন ভক্তরা।

বেঙ্গালুরুর এই শ্যুটের আগে চলতি মাসের শুরুতেই দক্ষিণ আফ্রিকার কেপ টাউন থেকে ‘কিং’ ছবির বেশ কিছু ভিডিয়ো অনলাইনে ফাঁস হয়েছিল। সেখানে শাহরুখ খান ও দীপিকাকে একটি বড় মাপের মিউজিক্যাল সিকোয়েন্সের শুটিং করতে দেখা গিয়েছিল। অ্যাকশন-থ্রিলার ঘরানার এই ছবিটির জন্য দর্শকদের উন্মাদনা এখন তুঙ্গে।

সাউথ আফ্রিকা সফরটি দীপিকার জন্য শুধু কাজের ছিল না, এটি একটি সুন্দর পারিবারিক ট্রিপে পরিণত হয়েছিল। কারণ, শুটিংয়ের ফাঁকে স্ত্রী ও কন্যা দুয়ার  দেখাশোনা করতে কেপ টাউনে হাজির হয়েছিলেন রণবীর সিংও। সেটের বেশ কিছু ভাইরাল ক্লিপে দেখা গিয়েছে, দীপিকা যখন শট দিতে ব্যস্ত, তখন রণবীর ছোট্ট দুয়াকে কোলে নিয়ে সামলাতে দেখা গিয়েছে অভিনেতাকে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।