শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ত্বকে কোলাজেন বাড়ানোর প্রাকৃতিক উপায়

প্রকাশিত - ২০ মে, ২০২৬   ১১:১০ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : মুখে খাওয়া কোলাজেন শরীরে প্রবেশের পর অন্যান্য প্রোটিনের মতোই অ্যামিনো অ্যাসিডে ভেঙে যায়। এরপর তা সরাসরি ত্বকে গিয়ে বিশেষভাবে কাজ করে—এমন দাবির পক্ষে এখনো শক্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই। শুনতে আকর্ষণীয় হলেও, এটি এখনো নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি। বিশেষজ্ঞরা বলছেন ডায়েটে কিছু খাবার যোগ করে প্রাকৃতিকভাবে কোলাজেন উৎপাদন বাড়ানো সম্ভব।

মুরগির বুকের মাংস
আপনি যদি কখনও পুরো মুরগি কেটেছেন, তাহলে নিশ্চয়ই লক্ষ্য করেছেন পোলট্রিতে কত বেশি সংযোজক টিস্যু থাকে। এই টিস্যুগুলো মুরগিকে খাদ্য হিসেবে কোলাজেনের সমৃদ্ধ উৎস করে তোলে। ২০২২ সালের একটি গবেষণায় দেখা গেছে, মুরগির হাড় ও তরুণাস্থি থেকে পাওয়া কোলাজেন আর্থ্রাইটিস, প্রদাহসহ বিভিন্ন সমস্যায় উপকারী হতে পারে। তবে মুরগির সব অংশে সমান কোলাজেন নেই। উদাহরণস্বরূপ, বুকের মাংসের তুলনায় রান বা উরুর মাংসে কোলাজেন বেশি থাকে।

মাছের মাথা ও চোখ
অন্যান্য প্রাণীর মতো মাছের হাড় ও লিগামেন্টও কোলাজেন দিয়ে তৈরি। কেউ কেউ দাবি করেন, সামুদ্রিক কোলাজেন শরীরে সহজে শোষিত হয়। ২০২৩ সালের এক গবেষণা পর্যালোচনায় বলা হয়েছে, এই ধরনের কোলাজেন শরীরে বেশি কার্যকরভাবে ব্যবহার হতে পারে এবং বিশেষ করে ত্বকের স্বাস্থ্য ও স্থিতিস্থাপকতায় সহায়ক হতে পারে। মাছের মাথা ও চোখ থেকে বেশি কোলাজেন পাওয়া যায়। 
যদি এসব অংশ আপনার কাছে খুব আকর্ষণীয় না লাগে, তাহলে সামুদ্রিক কোলাজেন সাপ্লিমেন্ট চেষ্টা করতে পারেন।

ডিমের সাদা অংশ
ডিমে অন্যান্য প্রাণিজ খাবারের মতো সংযোজক টিস্যু না থাকলেও ডিমের সাদা অংশে প্রোলিন নামের অ্যামিনো অ্যাসিডের পরিমাণ বেশ বেশি। এটি কোলাজেন তৈরির জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ উপাদানগুলোর একটি।

সাইট্রাস ফল
ভিটামিন সি শরীরে প্রো-কোলাজেন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রো-কোলাজেন হলো কোলাজেন তৈরির পূর্বধাপ। অর্থাৎ, ভিটামিন সি কোলাজেন উৎপাদনে সহায়তা করে।
কমলা, জাম্বুরা, লেবু ও লাইমের মতো সাইট্রাস ফলে প্রচুর ভিটামিন সি থাকে। সকালের নাশতায় গ্রিল করা জাম্বুরা খেতে পারেন, সালাদে কমলার টুকরা যোগ করতে পারেন কিংবা স্টির-ফ্রাইয়ে হলুদ ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন।

বেরিজাতীয় ফল
সাইট্রাস ফল ভিটামিন সি-এর জন্য বেশি পরিচিত হলেও স্ট্রবেরি, রাস্পবেরি, ব্লুবেরি ও ব্ল্যাকবেরিও এই পুষ্টির চমৎকার উৎস। ডেভিডসন বলেন, “বেরিতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ত্বককে ক্ষতির হাত থেকে রক্ষা করে।”

ভিটামিন সি সমৃদ্ধ ফল
ভিটামিন সি সমৃদ্ধ ফলের তালিকায় রয়েছে আম, কিউই, আনারস ও পেয়ারা। পেয়ারা আবার সামান্য জিঙ্কও সরবরাহ করে, যা কোলাজেন তৈরির আরেকটি সহায়ক উপাদান।

রসুন
রসুন শুধু রান্নার স্বাদই বাড়ায় না, এটি কোলাজেন উৎপাদনেও সহায়তা করতে পারে। 

পাতাযুক্ত সবজি
স্বাস্থ্যকর খাদ্যতালিকায় পাতাযুক্ত সবজি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এগুলো ত্বকের জন্যও উপকারী হতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে, ক্লোরোফিল গ্রহণ করলে ত্বকে কোলাজেনের পূর্বধাপের উৎপাদন বাড়তে পারে।
সূত্র: ডেইলি মেইল, হেলথলাইন 

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।