শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মা হলেন ফারিয়া শাহরিন

প্রকাশিত - ০৬ আগস্ট, ২০২৪   ১০:১৪ পিএম
webnews24

প্রভাত ডেস্ক  : মা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেত্রী ফারিয়া শাহরিন। কন্যা সন্তানের মা হয়েছেন এই অভিনেত্রী। সোমবার (৫ আগস্ট) রাতে ফেসবুক স্ট্যাটাসে আনন্দের খবরটি জানান ফারিয়া নিজেই।

ফেসবুক স্ট্যাটাসে ফারিয়া শাহরিন লিখেন, ‘রাজকন্যার মা হয়েছি, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন।’

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মাহফুজ রায়ানের সঙ্গে বাগদান হয় ফারিয়ার। দুই বছর পর অর্থাৎ ২০২৩ সালে পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এক বছর পর মা দিবসে জানান নতুন অতিথি আগমনের খবর। এ দম্পতির এটি প্রথম সন্তান।  

মা হওয়ার খবর জানানোর পর সহকর্মী, ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন ফারিয়া। অভিনেতা শামীম হাসান সরকার লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। অনেক অনেক শুভ কামনা।’ শিশির আহমেদ লেখেন, ‘বিজয়েরও দিনে আরেকটা বিজয়। আলহামদুলিল্লাহ।’ অভিনেত্রী রিমু রোজা খন্দকার লিছেন, ‘আলহামদুলিল্লাহ। অভিনন্দন।’

মুস্তাকিম লিখেন, ‘আলহামদুলিল্লাহ। খুশির দিনে আরেকটা খুশির খবর। মন থেকে দোয়া করি।’ মোহাম্মদ বাহাদুর কাজী লিখেন, ‘আলহামদুলিল্লাহ।’ নুসরাত রুমি লিখেন, ‘অভিনন্দন! স্বাধীন দেশে রাজকন্যাকে স্বাগতম।’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন ফারিয়া শাহরিন। এরপর ‘কথা দিলাম’ বিজ্ঞাপনে মডেল হয়ে আলোচিত হন তিনি। পরবর্তীতে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করে সর্বমহলে পরিচিতি লাভ করেন এ অভিনেত্রী।
প্রভাত//এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।