২৪ঘণ্টা অনলাইন : গরমের দিনে সুস্থ থাকতে হালকা খাবার খাওয়া প্রয়োজন। আবার খাবারটা যাতে স্বাস্থ্যকর হয় সেদিকেও খেয়াল রাখা জরুরি। বাজারে পাকা আম উঠতে শুরু করেছে। স্বাদে কিছুটা ভিন্নতা আনতে বাড়িতে বানাতে পারেন ম্যাঙ্গো চিকেন সালাদ । এটি খেতে যেমন সুস্বাদু, তেমনি সহজে হজমও হয়।
উপকরণ : ১টি পাকা আম (কিউব করে কাটা), ১ কাপ সেদ্ধ চিকেন (শ্রেডেড বা ছোট টুকরো),১টি ছোট শসা (পাতলা করে কাটা),১/২টি পেঁয়াজ (পাতলা করে কাটা),এক মুঠো লেটুস পাতা, কিছু ধনে পাতা বা পুদিনা পাতা
ড্রেসিংয়ের জন্য: ২ টেবিল চামচ অলিভ অয়েল, ১ টেবিল চামচ লেবুর রস,১ চা চামচ মধু, লবণ ও গোলমরিচ স্বাদমতো
প্রস্তুত প্রণালি : সব উপকরণ প্রস্তুত করুন। আম যেন পাকা কিন্তু শক্ত হয়, যাতে মেশানোর সময় সময় গলে না যায়। এবার একটি বড় বাটিতে কাটা আম, চিকেন, শসা, পেঁয়াজ ও লেটুস পাতা দিয়ে আলতো করে মিশিয়ে নিন। ছোট একটি বাটিতে অলিভ অয়েল, লেবুর রস, মধু, লবণ ও গোলমরিচ মিশিয়ে ড্রেসিং তৈরি করুন। ড্রেসিং সালাদের উপর ঢেলে আলতো করে মেশান। আম যেন নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখুন। উপরে ধনে পাতা বা পুদিনা ছড়িয়ে দিন। চাইলে কিছু বাদামও দিতে পারেন। এই সালাদ এমনিই খাওয়া যায়। চাইলে টোস্টেড ব্রেড, গার্লিক ব্রেড বা হালকা স্যুপের সঙ্গে পরিবেশন করতে পারেন।
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।