শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর ছবিহীন মঞ্চ ফিরে গেলেন সেতুমন্ত্রী

প্রকাশিত - ১৯ মে, ২০২৬   ১০:৪৯ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ফেরিঘাট এলাকায় লোহালিয়া নদীর ওপর প্রস্তাবিত বহুল প্রত্যাশিত বগা সেতুর সম্ভাব্যতা যাচাই পরিদর্শনে গিয়ে বিএনপি ও জামায়াত সমর্থকদের উত্তেজনার মুখে পড়েন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।প্রায় ৪৫ মিনিট ফেরিঘাট এলাকায় অবরুদ্ধ থাকার পর তিনি নির্ধারিত সভাস্থলে না গিয়ে এলাকা ত্যাগ করেন। ১৯ মে দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার দুপুরে সেতুমন্ত্রী পটুয়াখালীর দুমকি ও বাউফল উপজেলার সংযোগস্থল লোহালিয়া নদীর বগা ফেরিঘাট এলাকায় পৌঁছান। তাঁকে ঘিরে নদীর পূর্বপাড়ে সভার আয়োজন করেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের জামায়াত-সমর্থিত সংসদ সদস্য ডা. শফিকুল ইসলাম মাসুদ। সভাস্থলে সকাল থেকেই বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, সভাস্থলের ব্যানার ও ফেস্টুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি না থাকায় তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে মন্ত্রীকে বহনকারী গাড়িবহর ফেরি পার হয়ে সভাস্থলের দিকে অগ্রসর হলে একদল বিএনপি সমর্থক গাড়িবহর ঘিরে বিক্ষোভ শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান, হট্টগোল ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও প্রায় পৌনে এক ঘণ্টা ধরে মন্ত্রী কার্যত অবরুদ্ধ অবস্থায় ছিলেন। পরে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় তিনি সভাস্থলে না গিয়ে একই ফেরিতে পশ্চিমপাড়ের দুমকি উপজেলার চরগরবদী এলাকায় ফিরে যান।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সংসদ সদস্য ডা. শফিকুল ইসলাম মাসুদ এবং বাউফলের সাবেক বিএনপি দলীয় সংসদ সদস্য শহীদুল আলম তালুকদারসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা। পরে দুমকি উপজেলার ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে বিএনপি আয়োজিত সমাবেশে বক্তব্য দেন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সমাবেশে সভাপতিত্ব করেন আলতাফ হোসেন চৌধুরী।

সমাবেশে মন্ত্রী বলেন, “বাউফলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আদিরা বিনতে মাহামুদের লেখা একটি চিঠি ও ভিডিওচিত্র একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হওয়ার পর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এরপর সংশ্লিষ্ট দপ্তর ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে বগা সেতু প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “সবকিছু অনুকূলে থাকলে চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতেই বগা সেতুর নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক ডা. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, জেলা পুলিশ সুপার মো. আবু ইউসুফ, জেলা বিএনপির শীর্ষ নেতারা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।স্থানীয়দের দাবি, বগা ফেরিঘাটে প্রতিদিন হাজারো মানুষ দুর্ভোগ পোহান। বর্ষা মৌসুমে নদী পারাপারে ঝুঁকি ও দীর্ঘ যানজটের কারণে দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি হয়ে উঠেছে বগা সেতু নির্মাণ। সংশ্লিষ্টদের মতে, সেতুটি বাস্তবায়িত হলে বাউফল, দুমকি ও আশপাশের কয়েকটি উপজেলার যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে।

উল্লেখ্য, বাউফলের লোহালিয়া নদীর ওপর ‘বাংলাদেশ-চীন নবম মৈত্রী সেতু’ নির্মাণের পরিকল্পনা আগের সরকারের আমলে নেওয়া হয়েছিল। প্রাথমিক সমীক্ষা ও নকশা প্রণয়নের আলোচনা এগোলেও ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রকল্পটির অগ্রগতি থমকে যায়। নতুন করে সম্ভাব্যতা যাচাই শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে আবারও আশার সঞ্চার হয়েছিল। তবে মঙ্গলবারের রাজনৈতিক উত্তেজনার ঘটনায় সেই উদ্যোগ নতুন করে আলোচনায় এসেছে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।