শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

‘হামলা করলে রক্তস্নান হবে’—যুক্তরাষ্ট্রকে কিউবা

প্রকাশিত - ১৯ মে, ২০২৬   ০৫:২৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: যুক্তরাষ্ট্র যদি সত্যিই কিউবায় কোনো প্রকার আগ্রাসী হামলা চালায়, তাহলে ‘রক্তস্নান’ ঘটবে হুঁশিয়ারি দিয়েছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল। ১৮ মে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট মিগুয়েল বলেন, “কিউবা কখনও যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের জন্য হুমকি হয়ে দেখা দেয়নি, ভবিষ্যতেও এমন আশঙ্কা নেই। তবে যুক্তরাষ্ট্র যদি কিউবায় আগ্রাসী হামলা চলায়— তাহলে তার পরিণতি হবে অকল্পনীয় এবং রীতিমতো রক্তস্নান ঘটবে।”

২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে আমেরিকার ক্যারিবীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র ও কমিউনিস্ট শাসিত কিউবার প্রতি চরম বিরূপ ভূমিকায় নেমেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার নেতৃত্বাধীন প্রশাসন। দু’ মাস আগে দেশটির ওপর জ্বালানি নিষেধাজ্ঞা আরোপ করেছেন তিনি। এই নিষেধাজ্ঞার অর্থ— কোনো দেশ যদি কিউবাকে জ্বালানি তেল সরবরাহ করে— তাহলে সেই দেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে।

ভেনেজুয়েলা থেকে হ্রাসকৃত মূল্যে জ্বালানি তেল কিনত কিউবা। এই তেল ছিল দেশটির ‘লাইফলাইন’। জ্বালানি নিষেধাজ্ঞা জারি করার আগে ভেনেজুয়েলা থেকে আসা তেলের চালান বন্ধ করে দিয়েছেন ট্রাম্প। ফলে গত দু’মাস ধরে জ্বালানি সংকট চরম রূপ নিয়েছে এই কমিউনিস্ট দেশটিতে।

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়া ও ইরানের কাছ থেকে থেকে ৩০০ সামরিক ড্রোন কিনছে কিউবা। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, গুয়ান্তানামা উপসাগরে মার্কিন সামরিক সামরিক ঘাঁটি এবং কিউবার সীমান্তবর্তী অঙ্গরাজ্য ফ্লোরিডায় মার্কিন সামরিক বাহিনীর যুদ্ধজাহাজে হামলার জন্য কেনা হয়েছে এসব ড্রোন।

এক্সিওসে এই খবর প্রকাশের পর রোববার কিউবার গোয়েন্দা সংস্থা জি২ এবং দেশটির বেশ কয়েক জন গুরুত্বপূর্ণ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রণালয়। নিষেধাজ্ঞাপ্রাপ্তদের তালিকায় কিউবার যোগাযোগমন্ত্রী, জ্বালানিমন্ত্রী, বিচার বিষয়ক মন্ত্রী, সামরিক বাহিনীর অন্তত ৩ জন জেনারেল এবং কিউবার কমিউনিস্ট পার্টির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা আছেন। সেই নিষেধাজ্ঞা জারির পরের দিন এই হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল।

এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে কিউবার জাতিসংঘ দূত এরনেস্তো সোবেরন গুজমানের সঙ্গে যোগাযোগ করেছিল এএফপি। তিনি বলেছেন, “যদি কেউ কিউবাতে আগ্রাসন চালানোর চেষ্টা করে, কিংবা অবশ্যই প্রতিরোধ করবে। এতে কোনো সন্দেহ নেই।”

“গত শতকের ষাটের দশকে যুক্তরাষ্ট্র কিউবায় আগ্রাসন চালানোর চেষ্টা করেছিল এবং পরাজিত হয়েছিল। অবশ্য সবাই এখন বলতেই পারে যে সেই দিন আর নেই। এখনকার পরিস্থিতি ভিন্ন। হ্যাঁ, আমরাও স্বীকার করি যে এখনকার পরিস্থিতি ভিন্ন।” “কিন্তু পরিস্থিতি যতই ভিন্ন হোক, কিউবার জনগণের মনোভাব এখনও পরিবর্তন আসেনি।”

সূত্র : এএফপি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।