শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাকৃতিকভাবে ফাইবার গ্রহণের পরিমাণ বাড়ানোর উপায়

প্রকাশিত - ১৬ মে, ২০২৬   ১০:৫০ পিএম
webnews24

২৪ঘণ্টা   অনলাইন : বিশ্ব দিন দিন আরও বেশি স্বাস্থ্য সচেতন হয়ে উঠছে । সবাই খাবারে সঠিক পুষ্টি যোগ করার উপায় খুঁজছে। ফাইবার, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অন্যতম অপরিহার্য অংশ। এই উপাদান হজমে সহায়তা করে। এর ফলে হৃদপিণ্ডের স্বাস্থ্য ভালো থাকে। সাপ্লিমেন্টের উপর নির্ভর না করে খাদ্যাভ্যাসে ফাইবার যোগ করার জন্য বেশ কিছু উপায় জানানো হয়েছে ‘ফেমিনা’র এক প্রতিবেদনে। 

ফল
আপনার পছন্দের যেকোনো ফল খাদ্যতালিকায় রাখতে পারেন। তবে মৌসুমি এবং স্থানীয় ফল সবচেয়ে ভালো । আপেল, নাশপাতি, কলা এবং বেরির মতো ফল প্রাকৃতিকভাবেই আঁশ এবং পুষ্টিতে ভরপুর। এগুলো সকালের নাশতায় খেতে পারেন। 

সকালের নাশতায় হোল গ্রেইন বা পূর্ণ শস্যের খাবার খান
পূর্ণ শস্য দিয়ে আপনার দিন শুরু করলে শরীরে প্রচুর পরিমাণে ফাইবার গ্রহণ নিশ্চিত করা যায়। সকালের নাশতায় ওটস, ডিমের সাথে হোল হুইট ব্রেড রবছে নিতে পারেন। এই ধরনের খাবার দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে এবং হজমে সহায়তা করে।

প্রতি বেলায় সবজি রাখুন
আপনার খাদ্যতালিকায় সবজি রাখলে শরীরে ফাইবার গ্রহণের পরিমাণ বাড়ে। সবজিতে ফাইবার এবং ভিটামিন থাকে থাকায় এটি খুবই উপকারী। সব সবজিতেই ফাইবার থাকে, তবে পাতাযুক্ত শাক, গাজর, ব্রকলি এবং শিম বিশেষভাবে উপকারী। এই খাবারগুলো সালাদ, স্যুপ বা প্রধান সবজি হিসেবে খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করা যেতে পারে। 

প্রক্রিয়াজাত স্ন্যাকসের পরিবর্তে বাদাম এবং বীজ খান
আপনার খাদ্যতালিকায় বাদাম এবং বীজ যোগ করলে শরীরে ফাইবার গ্রহণের পরিমাণ বাড়ে। বাদাম এবং বীজ শুধু চিপস বা অন্যান্য ভাজা স্ন্যাকসের চেয়ে স্বাস্থ্যকরই নয়, এগুলো স্বাস্থ্যকর ফাইবার, প্রোটিন এবং ভালো ফ্যাটও সরবরাহ করে। খাদ্যতালিকায় পরিমিত পরিমাণে বাদাম, আখরোট, সূর্যমুখীর বীজ, তরমুজের বীজ, কুমড়োর বীজ রাখতে পারেন। 

সাদা চালের বদলে লাল চাল খান

লাল চালে ফাইবার বেশি থাকে । এটি আপনাকে দ্রুত এবং দীর্ঘ সময়ের জন্য পেট ভরা অনুভব করতে সাহায্য করে। সেই সঙ্গে খাবারে আরও পুষ্টি যোগ করে।

ডাল জাতীয় শস্য খাওয়া নিশ্চিত করুন

আমাদের খাদ্যতালিকায় সবসময় ডাল জাতীয় শস্য থাকে। বেশি ফাইবার পেতে আরও বেশি করে শিম, ডাল, ছোলা জাতীয় খাবার বেছে নিন। এগুলো ফাইবারের অন্যতম সেরা প্রাকৃতিক উৎস। এগুলো উদ্ভিদ-ভিত্তিক প্রোটিনের দারুণ উৎস।

পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন
পানি পান করলে ফাইবার গ্রহণে সাহায্য হয়। শরীরে ফাইবারের কাজ পরিচালনার জন্য পানির প্রয়োজন হয়। হজম প্রক্রিয়ায় পানি শরীর থেকে বর্জ্য পদার্থ সহজে বের করে দিতে সাহায্য করে।

ফল ও সবজির খোসা ছাড়াবেন না

অনেক ফল ও সবজির খোসাতেই প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া এবং প্রয়োজনে খোসা চেঁছে ফেলাই সবচেয়ে ভালো। আলু, শসা, আপেল এবং গাজর ভালোভাবে ধুয়ে খোসাসহ খেলে বেশি পুষ্টিকর হয়। এই অভ্যাস আপনার দৈনিক ফাইবার গ্রহণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলতে পারে।

স্মুদিতে ফাইবার-সমৃদ্ধ উপাদান যোগ করুন
স্মুদিতে বেশি ফাইবারযুক্ত উপাদান যোগ করলে ফাইবার গ্রহণের পরিমাণ বাড়বে। স্মুদি বানাতে পালং শাক, চিয়া বীজ, কলা বা বেরি যোগ করতে পারেন। ঘরে তৈরি স্মুদি পুষ্টিতে ভরপুর হয়। গ্রীষ্মকালে পুষ্টি গ্রহণের একটি ভালো উপায় হতে পারে স্মুদি। 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।