২৪ঘণ্টা অনলাইন: বক্স অফিসের রেকর্ড ভেঙে সাম্প্রতিক বছরগুলোর অন্যতম সেরা ভারতীয় ব্লকবাস্টার হিসেবে সাফল্য ধরে রেখেছে রণবীর সিং অভিনীত সিনেমা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। সিনেমাটি এখন দেখা যাচ্ছে ওটিটি, অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতেও। সেখানেও ধরে রেখেছে সাফল্যের ধারা।
১৪ মে নেটফ্লিক্স পাকিস্তানে মুক্তি পায় ধুরন্ধরের এই দ্বিতীয় কিস্তি। কিন্তু দাবি করা হচ্ছে, মুক্তির কয়েক মিনিটেই স্ট্রিমিংয়ে অতিরিক্ত চাপ পড়ে যাওয়ায় প্ল্যাটফর্মটির সার্ভার ক্রাশ করেছে। বলা চলে, স্পাই থ্রিলার এই সিনেমাটি তর তর করে দেশটিতে শীর্ষস্থানে নিয়ে যাচ্ছে।
সামাজিক মাধ্যমে এক কনটেন্ট ক্রিয়েটরের দাবি, পাকিস্তানে ধুরন্ধর মুক্তি পাওয়ার সঙ্গেই ক্রাশ হয়ে গেছে। ঠিক যখন রাত ১২ টা বাজবে, তখনই যেন সকল দর্শক অপেক্ষা করছিলেন সিনেমাটি দেখার জন্য। সত্যি বলতে, পাকিস্তানিরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল মুক্তির জন্য। ধুরন্ধরের ক্রেজ হয়তো এখানেই।
সেই কনটেন্ট ক্রিয়েটর আরও যোগ করেন, রণবীর সিংয়ের চরিত্রটি কী নিয়ে, তা হয়তো পাকিস্তানিরা জানেন। লিয়ারিতে (করাচির এলাকা) আসলেই তেমন কিছু ঘটেছিল কি না, সেই সত্য-মিথ্যা বিবেচনার চেয়ে তারা সিনেমাটির নির্মাণশৈলী দেখাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।।
উল্লেখ্য, গত ১৯ মার্চ ভারত সহ বিশ্বজুড়ে মুক্তি পায় রণবীর সিং অভিনীত এই স্পাই থ্রিলারের দ্বিতীয় কিস্তি, অর্থাৎ ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। এর আগে গত বছরের শেষের দিকে ধুরন্ধরের প্রথম কিস্তিতে ‘পাকিস্তান-বিরোধী থিম’ উঠে আসার অভিযোগে পাকিস্তানসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে সিনেমাটি নিষিদ্ধ করা হয়। অভিযোগ, পাকিস্তানকে এই ছবিতে নাকি সন্ত্রাসের সমর্থক রূপে দেখিয়েছেন পরিচালক আদিত্য ধর।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।