২৪ঘণ্টা অনলাইন: সারাদিন চাঙা থাকতে অনেকেই কফি, এনার্জি ড্রিংক বা মিষ্টিজাতীয় খাবারের ওপর নির্ভর করেন। তবে এগুলো সাময়িক শক্তি দিলেও কিছুক্ষণ পরই শরীরে ক্লান্তি ফিরে আসে। ফলে কাজের গতি ও মনোযোগ দুটোই কমে যেতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের খাদ্যাভ্যাসে কিছু পুষ্টিকর খাবার যোগ করলে শরীর ধীরে ধীরে শক্তি পায় এবং দীর্ঘ সময় কর্মক্ষম থাকা সম্ভব হয়। এতে শুধু এনার্জিই বাড়ে না, মনোযোগ ও মানসিক সতেজতাও বজায় থাকে। জেনে নিন এমন ৫টি খাবারের কথা, যা আপনাকে সারাদিন শক্তি জোগাতে সাহায্য করবে—
১. বাদাম: বাদামে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন ও ফাইবার, যা শরীরে ধীরে ধীরে শক্তি সরবরাহ করে। এতে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে বা কমে যাওয়ার ঝুঁকি কমে। ভেজানো বাদাম সকালে খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে এবং মস্তিষ্কও সক্রিয় থাকে।
২. খেজুর: প্রাকৃতিক গ্লুকোজের উৎস হওয়ায় খেজুর দ্রুত শক্তি জোগাতে কার্যকর। এতে আয়রন ও ম্যাগনেসিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজও রয়েছে। খেজুরের সঙ্গে বাদাম খেলে শরীরে শক্তির ভারসাম্য বজায় থাকে এবং দ্রুত ক্লান্তি আসে না।
৩. ঘি ও স্বাস্থ্যকর ফ্যাট: খাবারে অল্প পরিমাণ ঘি বা পিনাট বাটার যোগ করলে শরীর দীর্ঘ সময় শক্তি পায়। স্বাস্থ্যকর ফ্যাট ধীরে হজম হয়, ফলে এটি স্থায়ী এনার্জির উৎস হিসেবে কাজ করে। পাশাপাশি এটি মস্তিষ্কের কার্যকারিতা ও পুষ্টি শোষণেও সহায়তা করে।
৪. অশ্বগন্ধা: অশ্বগন্ধা একটি ভেষজ উপাদান, যা শরীরকে মানসিক চাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। স্ট্রেস কম থাকলে ক্লান্তিও কম অনুভূত হয়। নিয়মিত ও পরিমিত ব্যবহারে এটি কর্মশক্তি বাড়াতে এবং শরীরের ভারসাম্য বজায় রাখতে সহায়ক হতে পারে।
৫. সবুজ মুগ ডাল: সবুজ মুগ ডাল সহজপাচ্য ও প্রোটিনসমৃদ্ধ খাবার। এটি শরীরকে ভারী না করে ধীরে ধীরে শক্তি সরবরাহ করে। স্যুপ, সালাদ বা ডালের সঙ্গে এটি খেলে দীর্ঘ সময় সতেজ থাকা যায় এবং শরীর প্রয়োজনীয় পুষ্টিও পায়
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।