শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরে বসেই ফ্রুট ফেসিয়াল করবেন যেভাবে

প্রকাশিত - ১৪ মে, ২০২৬   ১১:৪১ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : শরীরের সুস্থতায় তো বটেই, ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও দারুণ কার্যকর ফল। পার্লার বা স্যালনে গিয়ে ব্যয়বহুল ফেসিয়াল করার বদলে ঘরেই ফল দিয়ে ফেসিয়াল করা যায়। এর জন্য জানতে হবে কিছু ধাপ।

ফেসিয়ালের জন্য কোন ধরনের ফল বেছে নেবেন :  
আঙুর, শসা, ডুমুর, পেঁপে, আপেল, স্ট্রবেরি, কলাসহ বিভিন্ন মৌসুমী ফল দিয়ে  ফেসিয়াল করা যায়। এসব ফলের ভেতর থেকে একটি বা দুটি ফলের মাস্ক বানিয়ে ব্যবহার করতে পারেন। এসব ফলে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন থাকে, যা ত্বককে সূর্যের ক্ষতিকর প্রভাব ও অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে। ত্বকের সংক্রমণ ও সমস্যা কমাতে সাহায্য করে ফল। ফলে থাকা ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রাকৃতিক ময়েশ্চারাইজিং উপাদান ত্বককে সতেজ রাখে, বয়সের ছাপ কমায় এবং ত্বককে করে তোলে কোমল ও স্বাস্থ্যোজ্জ্বল। ঘরে বসে ফেসিয়ালের জন্য ফলের সঙ্গে আরও কিছু প্রাকৃতিক উপাদান যেমন মধু, দুধ, দই, ওটমিল যোগ করতে পারেন। 

মধু ত্বকের আর্দ্রতা ধরে রাখে। এটি বলিরেখা ও দাগ কমাতে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। দুধ প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে। এটি ত্বকের ময়লা পরিষ্কার করে। দইয়ের প্রোবায়োটিক উপাদান ব্রণ ও ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। এটি ত্বককে বয়সের ছাপ থেকেও রক্ষা করে। ওটমিলের অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ত্বকের জ্বালা ও চুলকানি কমাতে এবং অকাল বার্ধক্য প্রতিরোধে সহায়তা করে। 

ঘরে বসে ফ্রুট ফেসিয়াল করার কয়েকটি ধাপ : 
ক্লিনজিং: প্রথমে মুখ ভালোভাবে পরিষ্কার করুন। তুলোর বল দুধে ভিজিয়ে মুখে আলতোভাবে ঘষুন। বৃত্তাকারে ম্যাসাজ করে ত্বকের ময়লা পরিষ্কার করুন। এরপর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

এক্সফোলিয়েশন: ত্বকের মৃত কোষ দূর করতে স্ক্রাব জরুরি। এর জন্য লাগবে- ১ টেবিল চামচ ওটমিল, ১ টেবিল চামচ লেবুর খোসার গুঁড়ো, সামান্য গোলাপজল বা পানি। সব উপাদান মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে। পেস্টটি মুখ ও গলায় লাগিয়ে ২–৫ মিনিট ম্যাসাজ করুন। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ত্বকের উজ্জ্বলতায় প্রাকৃতিক উপাদান: মুখে সামান্য মধু লাগিয়ে নিন। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। মধু ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। এছাড়া কমলা বা লেবুর মতো ভিটামিন সি সমৃদ্ধ ফলও ত্বকের কালচে ভাব কমাতে কার্যকর।

স্টিম: এ পর্যায়ে গরম পানির ভাপ নিন। তোয়ালে দিয়ে মাথা ঢেকে পাঁচ মিনিট স্টিম নিন। এতে ত্বকের পোরস খুলে যাবে। ফেসিয়ালের উপাদানগুলো ভালোভাবে কাজ করবে। 

ফলের মাস্ক: টমেটোর মাস্কের জন্য একটি পাকা টমেটো চটকে নিন। কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ২০–৩০ মিনিট ফ্রিজে রাখুন। এরপর ১ চা চামচ মধু মিশিয়ে মুখ ও গলায় লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

কলার মাস্ক বানাতে পাকা কলা চটকে সামান্য লেবুর রস ও ১ চা চামচ মধু মিশিয়ে নিন। মিশ্রণটি ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ফেসিয়ালের পর গোলাপজল ব্যবহার করলে ত্বক আরও সতেজ লাগে।

ময়েশ্চারাইজিং: শসা ব্লেন্ড করে পেস্ট বানান। মুখ ও গলায় ১০ মিনিট লাগিয়ে রাখুন। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এরপর প্রয়োজনে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

সতর্কতা :
ফেসিয়াল সাধারণত নিরাপদ হলেও সংবেদনশীল ত্বকে ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নেওয়া ভালো। কোনো উপাদানে অ্যালার্জি থাকলে তা ব্যবহার করা থেকে বিরত থাকুন। 
সূত্র: স্টাইলক্রেজ
  

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।