২৪ঘণ্টা অনলাইন : মাত্র তিন বছরে বিশ্ববাজারে ১০ লাখ (এক মিলিয়ন) গাড়ি বিক্রির মাইলফলক স্পর্শ করেছে ওমোডা অ্যান্ড জেইকো। এই সাফল্যকে ভিত্তি করে ব্র্যান্ডটি এখন বছরে ১০ লাখ গাড়ি বিক্রির লক্ষ্যমাত্রা নিয়ে ‘ফ্রম মিলিয়ন টু অ্যানুয়াল মিলিয়ন’ শীর্ষক নতুন বৈশ্বিক কৌশল ঘোষণা করেছে।
সম্প্রতি চীনের উইহুতে আয়োজিত ‘চেরি ইন্টারন্যাশনাল বিজনেস সামিট (আইবিএস)’-এ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই কৌশল উন্মোচন করা হয়। একই অনুষ্ঠানে ব্র্যান্ডটির নতুন মডেল ‘ওমোডা ৪’-এর রোলিং-অফ বা উৎপাদন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্যোক্তারা জানান, ২০২৩ সালের মার্চে ব্র্যান্ডটির মাসিক বিক্রি ছিল মাত্র ১০ হাজার ইউনিট, যা ২০২৬ সালের মার্চে ৬০ হাজার ছাড়িয়েছে। বর্তমানে বিশ্বের ৬৯টি দেশে ওমোডা অ্যান্ড জেইকো তাদের কার্যক্রম পরিচালনা করছে।ব্যতিক্রমী এই আয়োজনে পেশাদার মডেলদের পরিবর্তে বিশ্বের ১৬টি দেশ থেকে আসা সাধারণ গাড়ি ক্রেতারা র্যাম্পে হেঁটে নিজেদের অভিজ্ঞতার কথা জানান। ব্র্যান্ডটি জানায়, তারা কেবল গাড়ি নির্মাতা নয়, বরং তরুণদের জীবনযাত্রার সঙ্গী হতে চায়।
নতুন ওমোডা ৪ গাড়িতে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ‘এআই কেবিন’ এবং ‘ভ্যালেট পার্কিং ড্রাইভার (ভিপিডি)’-এর মতো আধুনিক প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এছাড়া ভ্রমণপিপাসু ও পোষা প্রাণীপ্রেমীদের জন্য জেইকো ৫ মডেলে বিশেষ ‘পেট-ফ্রেন্ডলি ইকো কেবিন’ সুবিধা রাখা হয়েছে।ওমোডা অ্যান্ড জেইকো’র লক্ষ্য হলো বৈশ্বিক তরুণ প্রজন্মের প্রথম পছন্দের ব্র্যান্ড হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা।
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।