শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

অশালীন গান নিয়ে বিতর্ক নোরাকে ঘিরে

প্রকাশিত - ০৯ মে, ২০২৬   ০১:৪৩ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : দক্ষিণ ভারতীয় বড় বাজেটের অ্যাকশন ছবি ‘কেডি : দ্য ডেভিল’-এর নতুন গান ‘সরকে চুনর তেরি সরকে’ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তীব্র বিতর্ক। গানটিতে পারফর্ম করেছেন অভিনেতা সঞ্জয় দত্ত ও নোরা ফাতেহি। তবে মুক্তির পরই অনেক দর্শক গানটির ভাষা ও উপস্থাপনাকে অশালীন ও যৌন ইঙ্গিতপূর্ণ বলে সমালোচনা করছেন। গানটির অশালীন কথা ও কুরুচিকর দৃশ্যায়নের অভিযোগে নড়েচড়ে বসেছিল ভারতের জাতীয় নারী কমিশন। এর আগের কমিশন শুনানিতে ডেকে পাঠায় সঞ্জয় দত্তকে। এবার হাজিরা দিলেন নোরা ফতেহি।

পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানায়, গানটি নিষিদ্ধ করা হয়েছে। এরপর বিতর্ক আরও বাড়তে থাকলে নির্মাতারা ইউটিউব থেকে গানটির হিন্দি সংস্করণ সরিয়ে নেন।
এদিকে বিতর্কের জেরে জাতীয় নারী কমিশন পুরো বিষয়টি খতিয়ে দেখতে উদ্যোগ নেয়। কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের তলব করা হয়। সেই সূত্রেই হাজির হন নোরা ফাতেহি। নোরার আগেই গত ২৭ এপ্রিল কমিশনের শুনানিতে অংশ নেন সঞ্জয় দত্ত। তিনি তাঁর আইনজীবী দল নিয়ে উপস্থিত হন। আইনজীবী দলের নেতৃত্বে ছিলেন অ্যাডভোকেট হেমন্ত শাহ। শুনানিতে সঞ্জয় দত্ত কমিশনের কাছে নিজের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি জানান, গানটির কথা, অনুবাদ, সুর বা চূড়ান্ত উপস্থাপনার ওপর তাঁর কোনো নিয়ন্ত্রণ ছিল না। অভিনেতা হিসেবে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করাই ছিল তাঁর কাজ। সঞ্জয়ের ভাষ্য অনুযায়ী, তিনি আগে থেকে গানটির বিতর্কিত দিক সম্পর্কে অবগত ছিলেন না।

শুনানিতে সঞ্জয় দত্ত নারী কমিশনের কাছে দুঃখ প্রকাশও করেন। তিনি বলেন, নারী মর্যাদা ও সামাজিক মূল্যবোধের প্রতি তাঁর যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। এই বিতর্কের পর সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সঞ্জয় দত্ত গুরুত্বপূর্ণ একটি ঘোষণা দেন। ৫০ জন আদিবাসী কন্যাশিশুর শিক্ষার দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
কমিশনকে জানানো হয়, আগামী তিন মাসের মধ্যে এই উদ্যোগের অগ্রগতি সম্পর্কে রিপোর্ট জমা দেওয়া হবে।

শুধু তা-ই নয়, ভবিষ্যতে সঞ্জয় দত্ত যেসব প্রকল্পে যুক্ত হবেন, সেখানে যেন নারী, শিশু বা কোনো ব্যক্তির মর্যাদা ক্ষুণ্ন না হয়—সেই বিষয়ে সতর্ক থাকার আশ্বাসও দেন। এরপর একই মামলায় জাতীয় নারী কমিশনের সামনে হাজির হন নোরা ফাতেহি। যদিও শুনানিতে তিনি ঠিক কী বক্তব্য দিয়েছেন, তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবু তাঁর উপস্থিতি ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

কারণ, সাম্প্রতিক সময়ে বলিউডে আইটেম গান ও গ্ল্যামারনির্ভর উপস্থাপনা নিয়ে যে সমালোচনা বাড়ছে, সেখানে নোরা ফাতেহির নাম প্রায়ই উঠে আসে। নাচ ও স্ক্রিন প্রেজেন্সের জন্য জনপ্রিয় হলেও, তাঁর অনেক গানই অতিরিক্ত আবেদনময়ী উপস্থাপনার অভিযোগে সমালোচিত হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।