২৪ঘণ্টা অনলাইন: গত বছরের কোরবানির ঈদে ইউটিউবে ঝড় তুলেছিল মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মিত ফ্যামিলি ড্রামা ‘তোমাদের গল্প’। মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখ, মান-অভিমান আর সম্পর্কের গভীর রসায়ন দর্শকদের মনে এমনভাবে দাগ কেটেছিল যে, এখন পর্যন্ত ইউটিউবে এর দর্শক সংখ্যা ছাড়িয়েছে ৪৭ মিলিয়নের মাইলফলক।
সেই অভাবনীয় সাফল্যের ধারাবাহিকতায় এই ঈদে দর্শকদের জন্য বিশেষ উপহার হিসেবে আসছে সিক্যুয়াল ‘তোমাদের গল্প ২’। বরাবরের মতো এবারও পারিবারিক আবহে নির্মিত হচ্ছে এই বিশেষ প্রজেক্টটি। পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজের দক্ষ নির্দেশনায় বর্তমানে এর নির্মাণকাজ চলছে বেশ জোরেশোরে।
নির্মাতা জানান, দর্শক চাহিদা এবং গল্পের প্রয়োজনেই এর সিক্যুয়াল তৈরি হচ্ছে এবং আয়োজনে রাখা হয়েছে বিশেষ চমক। নির্মাতা রাজের দাবি, বড় আয়োজনে নির্মিত এই ইউটিউব ফিল্মটি এবারের ঈদের অন্যতম সেরা কাজ হতে যাচ্ছে। সম্পর্কের টানাপোড়েন আর ভালোবাসার নতুন সমীকরণ নিয়ে ‘তোমাদের গল্প-২’ খুব শিগগিরই উন্মুক্ত হবে ইউটিউবে।
এবারের কিস্তিতেও প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন সময়ের জনপ্রিয় মুখ ফারহান আহমেদ জোভান এবং তানজিম সাইয়ারা তটিনী। জোভান-তটিনী জুটির পাশাপাশি একঝাঁক তারকা শিল্পীর মেলা বসছে এই ফিল্মে।গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে দেখা যাবে দিলারা জামান, নাদের চৌধুরী, শিল্পী আক্তার অপু, মনিরা আক্তার মিঠু, দীপা খন্দকার, ইন্তেখাব দিনার এবং মাহমুদুল ইসলাম মিঠুর মতো শক্তিমান অভিনেতাদের
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।