শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় ১৫০টি বিমান বিক্রির বড় চুক্তি এয়ারবাসের

প্রকাশিত - ০৭ মে, ২০২৬   ০৫:২৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ইউরোপভিত্তিক উড়োজাহাজ প্রস্তুতকারী কোম্পানি এয়ারবাস মালয়েশীয় বিমান পরিষেবা সংস্থা এয়ার এশিয়ার সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির শর্ত অনুসারে, এয়ার এশিয়াকে নিজেদের সর্বশেষ প্রজন্ম এ২২০-৩০০ সিরিজের ১৫০ বিমান সরবরাহ করবে এয়ারবাস।

১৯৭০ সাল থেকে যাত্রা শুরু করা এয়ারবাস কোম্পানির ইতিহাসে এই চুক্তিটি একটি রেকর্ড। কারণ এই প্রথম কোনো একক কোম্পানির কাছে এতগুলো উড়োজাহাজ সরবরাহের অর্ডার পেয়েছে এয়ারবাস। এই উড়োজাহাজগুলোর সম্মিলত মূল্য ধরা হয়েছে ১ হাজার ৯০০ কোটি ডলার।

গতকাল ৬ মে কানাডার কুইবেক প্রদেশের মিরাবেল শহরে এয়ারবাসের আঞ্চলিক দপ্তরে এয়ার এশিয়ার উপদেষ্টা টনি ফার্নান্দেজ এবং এয়ার এশিয়ার প্রধান নির্বাহী লার্স ওয়াগনারের মধ্যে এ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক ক্র্যানি এবং কুইবেকের মুখ্যমন্ত্রী ক্রিস্টিন ফ্রেশেটও উপস্থিত ছিলেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে।

এয়ারবাসের এ২২০-৩০০ সিরিজের বড় বিমানগুলোতে ১৬০টি যাত্রী আসন থাকে; তবে এয়ার এশিয়ায় যে ১৫০টি বিমান সরবরাহ করবে এয়ারবাস— সেগুলোর প্রতিটিতে অতিরিক্ত আরও ১০টি আসন থাকবে। এছাড়া প্রতিটি বিমানের দু’পাশে বাড়তি ওভারউইং এক্সিটও থাকবে।

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে এয়ার এশিয়ার উপদেষ্টা টনি ফার্নান্দেজ বলেন, এ২২০-৩০০ সিরিজের যে ১৫০টি বিমানের অর্ডার দেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে ছোটো-বড় দুই ধরনের বিমান রয়েছে। ছোটো বিমানগুলো দক্ষিণপূর্ব এশিয়া ও মধ্য এশিয়ার দেশগুলোতে চলাচল করবে; আর বড় বিমানগুলো ব্যবহার করা হবে দূরপাল্লার রুটে।

সাক্ষাৎাকার অনুষ্ঠানে টনি ফার্নান্দেজ বলেন, “এয়ার এশিয়াকে সঠিক সময়ে সাহসী সিদ্ধান্ত নিতে পারে। আমরা এই কোম্পানিকে এভাবেই তৈরি করেছি। আজ আমরা যে চুক্তি স্বাক্ষর করলাম, তা আমাদের দীর্ঘদিনের অধ্যাবসায় এবং উচ্চাকাঙ্ক্ষার ফসল। আমরা এয়ার এশিয়াকে বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী, এবং সর্বোৎকৃষ্ট পরিষেবা প্রদানকারী কোম্পানি হিসেবে গড়ে তুলতে চাই।” এয়ারবাস কোম্পানির শীর্ষ নির্বাহী লার্স ওয়াগনার বলেন, “এয়ার এশিয়ার সঙ্গে আজকের চুক্তির মাধ্যমে এয়ারবাস এক নতুন অধ্যায়ে প্রবেশ করল।”


সূত্র : এএফপি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।