শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

এবার বিশ্ব মঞ্চে নাজিফা তুষি

প্রকাশিত - ০৬ মে, ২০২৬   ১১:৫৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : পাঁচ বছর পর নতুন কাজ নিয়ে পর্দায় ফিরলেন ‘রেহানা মরিয়ম নূর’ খ্যাত নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ। তার নির্মিত নতুন সিরিজ ‘অ্যানি’ এবার জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক মঞ্চে। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সিরিজ উৎসব সেরিয়েনক্যাম্প উৎসবের ‘উইমেন ইন সিরিজ’ বিভাগে বিশ্ব প্রিমিয়ারের জন্য নির্বাচিত হয়েছে এই বাংলাদেশি মিনি সিরিজ। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন নাজিফা তুষি। জানা গেছে, আগামী ৯ জুন জার্মানির কোলনে অনুষ্ঠিত এই উৎসবে সিরিজটির প্রদর্শনী হবে।‘অ্যানি’র গল্প, চিত্রনাট্য ও পরিচালনা—সব কিছুই করেছেন আবদুল্লাহ মোহাম্মাদ সাদ। তার হাত ধরেই প্রথমবারের মতো কোনো বাংলাদেশি সিরিজ এই উৎসবে জায়গা পেল।

ডিস্টোপিয়ান প্রেক্ষাপটে নির্মিত সিরিজটির গল্পে দেখা যাবে অ্যানি নামের এক নার্সকে, যিনি একা হাতে তার পাঁচ ভাইবোনকে বড় করছেন।এদিকে বাইরের পৃথিবী জড়িয়ে পড়েছে এক অদ্ভুত ‘ঘৃণা মহামারি’-তে, যেখানে সংক্রমিত পুরুষরা নারীদের প্রতি অস্বাভাবিক ঘৃণায় উন্মত্ত হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে এক ভয়াবহ হামলার শিকার হয়ে অ্যানির জীবন আমূল বদলে যায়। প্রতিশোধ ও টিকে থাকার লড়াইয়ে তিনি ক্রমে এক অন্ধকার বাস্তবতার মুখোমুখি হন।

নির্মাণশৈলীতে এটি একটি ‘চেম্বার ড্রামা’, যেখানে নারী-পুরুষ সম্পর্কের ভেতরের অবিশ্বাস, অসমতা ও সহিংসতার প্রশ্ন তুলে ধরা হয়েছে।সিরিজটিতে আরো অভিনয় করেছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠু প্রমুখ। প্রযোজক এহসানুল হক বাবু মনে করেন, এই অর্জন দেশের নির্মাতাদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে।

তার কথায়, ‘একটি সিরিজকে আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছে দিতে চলচ্চিত্র উৎসবের বাইরে গিয়ে সরাসরি সিরিজ উৎসবের মাধ্যমেও পৌঁছানো সম্ভব। ‘অ্যানি’র মাধ্যমে আমরা সেই সম্ভাবনার একটি উদাহরণ তৈরি করতে চেয়েছি।’উল্লেখ্য, ২০১৬ সালে ‘লাইভ ফ্রম ঢাকা’ দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন আবদুল্লাহ মোহাম্মাদ সাদ। এরপর ২০২১ সালে ‘রেহানা মরিয়ম নূর’ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেন তিনি। ছবিটি কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সার্তে রিগা’ বিভাগে নির্বাচিত হয়ে বাংলাদেশের জন্য নতুন ইতিহাস গড়েছিল।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।