২৪ঘণ্টা অনলাইন : চট্টগ্রাম মহানগরীর দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতা দূর করতে ১৯ সদস্যের উচ্চপর্যায়ের সমন্বয় কমিটি মাঠে কাজ শুরু করেছে। স্থানীয় সরকার বিভাগ গত ৩০ এপ্রিল কমিটি গঠনের প্রজ্ঞাপন জারির পর থেকেই সভা, তদারকি ও কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে।সমন্বয়ের অভাব দূর করে জলাবদ্ধতা নিরসন এবং বছরজুড়ে খাল-নালা সচল রাখতে কমিটি ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। একই সঙ্গে নগরীর ৫০০টির বেশি নালা এবং ২৫টির বেশি খাল পরিষ্কারের বড় উদ্যোগ হাতে নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
কমিটির আহ্বায়ক করা হয়েছে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনকে। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন। এছাড়া সেনাবাহিনী, চট্টগ্রাম ওয়াসা, সিডিএ, পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন, পুলিশ, বন্দর কর্তৃপক্ষ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং চসিকের বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা এতে যুক্ত রয়েছেন। বিশেষজ্ঞ সদস্য হিসেবে রাখা হয়েছে জলাবদ্ধতা বিশেষজ্ঞ শাহরিয়ার খালেদকে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম সভাতেই বর্ষা মৌসুম সামনে রেখে জরুরি কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। কমিটির সদস্যরা নিয়মিত জলাবদ্ধতা প্রবণ এলাকা পরিদর্শন করছেন এবং পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা দূর করার উদ্যোগ নিচ্ছেন। চসিক জানিয়েছে, নগরীর পানি চলাচল স্বাভাবিক রাখতে ৫০০টির বেশি ছোট-বড় নালা এবং ২৫টির বেশি গুরুত্বপূর্ণ খাল থেকে পলি, ময়লা ও আবর্জনা অপসারণের কাজ দ্রুতগতিতে চলছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে—সারা বছর খাল ও নালা সচল রাখা, বিভিন্ন সংস্থার উন্নয়ন কাজের সমন্বয় করা, নতুন প্রকল্প গ্রহণ, চলমান কাজ তদারকি, অগ্রগতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় বিষয়ে সরকারকে সুপারিশ প্রদান। গত কয়েক বছরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হলেও বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতায় নগরবাসী কাঙ্ক্ষিত সুফল পায়নি। সর্বশেষ মৌসুমের প্রথম বৃষ্টিতেই নগরীর বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়। পরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নির্দেশনায় এই কমিটি গঠন করা হয়।কমিটির সদস্যসচিব মো. আশরাফুল আমিন বলেন, সব সংস্থা এখন এক টেবিলে কাজ করছে। বর্ষার আগেই নালা-খাল সচল করে নগরবাসীকে স্বস্তি দেওয়াই তাদের প্রধান লক্ষ্য।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।