শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবার নিয়েই ব্যস্ত, খোশমেজাজে পরীমণি

প্রকাশিত - ০৫ মে, ২০২৬   ০৮:১৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ঢালিউডের গ্ল্যামার গার্ল এবং জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। পর্দায় নানামুখী চরিত্রে দর্শকদের মুগ্ধ করলেও, বাস্তব জীবনে তিনি একজন  মা। শুটিংয়ের ব্যস্ত শিডিউল, কাজের চাপ সবকিছুর মাঝেও তার কাছে সবার আগে অগ্রাধিকার পায় তার দুই সন্তান। নিজের ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য এবং দত্তক নেওয়া কন্যা সাফিয়া সুলতানা প্রিয়মকে নিয়েই এখন তার রঙিন সংসার। 

অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তান নিয়েই সময় কাটছে পরীর। কোনো অভিযোগ বা আফসোস নয়, বরং মাতৃত্বের এই দায়িত্ব তিনি দারুণ উপভোগ করছেন। পরীমণি অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয়। নিজের দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করতে ভালোবাসেন। 

বিশেষ করে সন্তানদের সঙ্গে কাটানো সোনালী মুহূর্তগুলো তিনি প্রায়শই পোস্ট করেন। এবার ছেলে-মেয়েকে নিয়ে একেবারে ফুরফুরে মেজাজে ক্যামেরায় ধরা দিয়েছেন এই নায়িকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা কিছু ছবিতে দেখা যাচ্ছে, দুই সন্তানের সঙ্গে এক আনন্দঘন সময় পার করছেন তিনি।

শেয়ার করা ছবিতে দেখা যায়, পরীমণি খোলা আকাশের নিচে ছেলে-মেয়েকে নিয়ে খাবার খাচ্ছেন। অন্য ছবিতে দেখা যাচ্ছে, পূণ্যকে চামচ দিয়ে খাওয়ানোর চেষ্টা করছেন এবং মেয়ে প্রিয়ম পাশেই বসে আছে।

মাতৃত্বের এই নতুন অধ্যায়ে পরীমণি যে কেবল তার দায়িত্ব পালন করছেন না, বরং প্রতিটা মুহূর্ত উদযাপিত করছেন। ভক্তরা তার এই ফুরফুরে মেজাজ এবং সন্তানদের প্রতি ভালোবাসা দেখে মুগ্ধ হয়েছেন। একজন নেটিজেন কমেন্ট বক্সে লিখেছেন, ‘আপনাদের ফ্যামিলির ফটো অনেক সুন্দর হয়েছে।’ আরেকজন লিখেছেন, ‘বাবুগুলো অনেক কিউট।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।