২৪ঘণ্টা অনলাইন: বলিউড অভিনেত্রী সারা আলি খান সাধারণত সবসময় হাসিখুশি থাকতেই পছন্দ করেন। তবে এবার এক ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে মেজাজ হারাতে দেখা গেল । সম্প্রতি মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো 'পতি পত্নী অওর ও দো' সিনেমার ট্রেলার লঞ্চ। সেখানে সিনেমার কলাকুশলী আয়ুষ্মান খুরানা, রাকুল প্রীত সিং এবং ওয়ামিকা গাব্বিদের সঙ্গে হাজির ছিলেন সারাও।
তবে অনুষ্ঠানের এক পর্যায়ে সঞ্চালকের একটি মন্তব্য ঘিরেই তৈরি হয় চরম অস্বস্তিকর পরিস্থিতি। অনুষ্ঠান চলাকালীন সঞ্চালক মজা করে দাবি করেন, তিনি সিনেমার অভিনেতাদের ‘পেছন দিক থেকেও চিনতে পারেন’। রসিকতার ছলে করা এই মন্তব্যটি মোটেও সহজভাবে নিতে পারেননি সারা।
সঞ্চালকের মুখে এমন কথা শুনেই তার চোখেমুখে স্পষ্ট বিরক্তির ছাপ ফুটে ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ওই মন্তব্য শোনার পর সারা বারবার পাশে থাকা সহ-অভিনেতাদের দিকে তাকাচ্ছিলেন। তার অভিব্যক্তিতেই স্পষ্ট ছিল যে, সঞ্চালকের এমন ‘অশোভন’ রসিকতায় তিনি কতটা বিরক্ত ও অস্বস্তিবোধ করছেন।
নেটিজেনদের একাংশ সারার এই প্রতিক্রিয়াক সমর্থন জানিয়েছেন। তাদের মতে, বিনোদনের নামে অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে এমন ব্যক্তিগত ও কুরুচিপূর্ণ মন্তব্য কাম্য নয়। যদিও সেই মুহূর্তের অস্বস্তি কাটিয়ে পরে অনুষ্ঠানটি স্বাভাবিকভাবেই শেষ হয়।
উল্লেখ্য, ‘পতি পত্নী অওর ও দো’ একটি কমেডি-ড্রামা ঘরানার সিনেমা। যেখানে আয়ুষ্মান খুরানাকে কেন্দ্র করে সম্পর্কের এক জটিল সমীকরণ তুলে ধরা হয়েছে। ছবিতে আয়ুষ্মানের বিপরীতে সারা আলি খান ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাকুল প্রীত সিং এবং ওয়ামিকা গাব্বি। বর্তমানে ট্রেলারটি প্রশংসা কুড়ালেও সারার সেই ভাইরাল ভিডিওটি নিয়েই চলছে জোর চর্চা।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।