শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

তেমন লুক হচ্ছে না জানুন তা হলে

প্রকাশিত - ০৩ মে, ২০২৬   ১২:০৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বিশেষ কোনও অনুষ্ঠান হোক বা পার্টি, সব মহিলাই চান নিজেকে সবচেয়ে সুন্দর দেখাতে। আর সেই সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তোলে সঠিক মেকআপ। মেকআপের মাধ্যমে পুরো লুকটাই বদলে যায়, তাই তা নিখুঁত ভাবে করা অত্যন্ত জরুরি। বিশেষ করে পরনে শাড়ি আর কাজল কালো চোখে, এসে দাঁড়ালে, প্রেমিকের মনে ঝড় উঠতে বাধ্য। বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং আই মেকআপগুলির মধ্যেও একটি হলো স্মোকি আই লুক। যা চোখকে আর বোল্ড এবং আকর্ষণীয় করে তোলে। ওয়েস্টার্ন থেকে এথনিক— সব ধরনের পোশাকের সঙ্গেই এই লুক মানিয়ে যায়। তবে সঠিক পদ্ধতি না জানার কারণে,অনেকেই এটি ঠিক ভাবে করে উঠতে পারেন না। যদিও সহজ কিছু ধাপ মানলে, সহজে পেতে পারেন প্রফেশনাল স্মোকি আই লুক। রইল সেই টিপস…

আইলিড
প্রথমেই চোখের পাতা ভালো ভাবে পরিষ্কার করুন, যাতে কোনও ময়লা না থাকে। এরপর আইলিডে একটি ভালো মানের আই প্রাইমার লাগান। এটি মেকআপকে দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে।

কনসিলারের ব্যবহার 
চোখের চারপাশের কালচে ভাব ঢাকতে আইলিডে কনসিলার লাগান। এটি আইশ্যাডোর রঙকে আরও উজ্জ্বল করে তোলে।

কমপ্যাক্ট পাউডার সেট করুন
কনসিলার লাগানোর পর হালকা করে কমপ্যাক্ট পাউডার ব্যবহার করুন। এতে মেকআপ সেট হয়ে যায় এবং ক্রিজ পড়ার সম্ভাবনা কমে।

জেল লাইনার লাগান
ল্যাশ লাইনের কাছে একটি ভালো মানের জেল লাইনার লাগান। এটি স্মোকি লুকের বেস তৈরি করে এবং দীর্ঘ সময় ধরে রাখে।

স্মাজ বা ব্লেন্ড করুন
একটি ব্রাশ দিয়ে হালকা করে লাইনারটিকে স্মাজ করুন, যাতে এটি সফট ও স্মোকি এফেক্ট দেয়। এই ধাপটাই পুরো লুকের মূল আকর্ষণ।

ব্রাউন আইশ্যাডো ব্যবহার করুন
এবার চোখের পাতায় ব্রাউন আইশ্যাডো লাগান এবং ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিন। চাইলে হাইলাইটার ব্যবহার করে চোখের কোণ ও ব্রো বোন উজ্জ্বল করতে পারেন।

কাজল দিয়ে লুক সম্পূর্ণ করুন
সবশেষে নীচের ওয়াটারলাইনে কাজল লাগান। এতে চোখ আরও বড় ও আকর্ষণীয় দেখাবে। এই সহজ ধাপগুলি অনুসরণ করলে, আপনি খুব সহজেই পেতে পারেন পারফেক্ট স্মোকি আই লুক, যা আপনার পার্টি বা বিশেষ দিনের সাজকে করে তুলবে আরও নজরকাড়া।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।