২৪ঘণ্টা অনলাইন : মসুর ডালে উৎকৃষ্ট পরিমাণে প্রোটিন রয়েছে। সাধারণ ও নিম্ন আয়ের মানুষের জন্য প্রোটিনের একটি সাশ্রয়ী ও সহজলভ্য উৎস হলো এ ডাল। এতে রয়েছে অ্যান্টি-এজিং উপাদান, যা বয়স ধরে রাখতে সাহায্য করে। প্রতিদিন মসুর ডাল খেলে বার্ধক্য রোধ করা যায়। এছাড়াও এতে ভিটামিন সি, ভিটামিন ই এর মতো গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। চোখ ভালো রাখতে সাহায্য করে মসুর ডাল। পুষ্টিবিদরা মনে করেন মসুর ডাল অনেক উপকারী হলেও, সবার এটি খাওয়া উচিত নয়।
যাদের রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি, যারা বাতের ব্যথায় ভোগে, তাদের মসুর ডাল এড়িয়ে চলা উচিত। কারণ এ ডালে ‘পিউরিন’ নামে এক ধরনের উপাদান থাকে। শরীর যখন এই পিউরিন ভাঙে, তখন ইউরিক অ্যাসিড তৈরি হয়, যা অস্থিসন্ধিতে জমে ব্যথা বাড়িয়ে দিতে পারে।
যাদের কিডনিতে পাথর বা অন্যান্য সমস্যা রয়েছে, তাদের জন্যও মসুর ডাল ক্ষতিকর হতে পারে। কারণ, এ ডালে অক্সালেট থাকে যা কিডনিতে স্টোন তৈরি হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়। এছাড়া, কিডনি ঠিক মতো কাজ না করলে ডালে থাকা পটাশিয়াম এবং প্রোটিন রক্তে জমা হতে থাকে, যা শরীরের জন্য ক্ষতিকর।
গ্যাস, অ্যাসিডিটি বা পেট ফাঁপার মতো সমস্যা যাদের রয়েছে, তাদেরও মসুর ডাল এড়িয়ে চলা উচিত। কারণ এতে থাকা ফাইবার, শর্করা সহজে হজম হতে চায় না। আবার অন্ত্রে দীর্ঘক্ষণ জমে থাকলে গ্যাসের সমস্যা বাড়িয়ে দিতে পারে। যাদের অ্যালার্জি আছে, তাদেরও মসুর ডাল এড়িয়ে চলা ভালো। যারা ওজন কমাতে ইচ্ছুক, তারা প্রতিদিন মসুর ডাল খাওয়া থেকে বিরত থাকুন। এতে প্রোটিন ও ফাইবার বেশি থাকায় অতিরিক্ত খেলে ওজন ও চর্বি বাড়তে পারে।
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।