২৪ঘণ্টা অনলাইন : কথায় আছে মাছে-ভাতে বাঙালি। মাছ ছাড়া বাঙালির চলেই না। তার উপর যদি হয় ভাজা মাছ, তাহলে তো কথাই নেই। কিন্তু অনেকেরই প্রশ্ন, মাছ বেশি ভেজে খেলে কি পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়? বিশেষজ্ঞদের মতে, মাছে প্রোটিন, ভিটামিন এবং প্রচুর পরিমাণে ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে। ওমেগা-থ্রি আমাদের হৃৎপিণ্ড ভালো রাখতে সাহায্য করে। কিন্তু বেশি তাপে বা দীর্ঘক্ষণ ভাজলে এই উপকারী উপাদানগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে ডিপ ফ্রাই বা কড়া ভাজলে এই সমস্যা বেশি হয়। মাছ যদি খুব বেশি তেলে এবং অনেকক্ষণ ধরে ভাজা হয় তাহলে তাপের কারণে ওমেগা-থ্রি ফ্যাট ভেঙে যেতে শুরু করে। এর ফলে মাছের খাদ্যগুণ কমে যায়। অন্যদিকে অতিরিক্ত তেল শোষণ করে মাছ আরও ভারী হয়ে ওঠে, যা হজমের সমস্যাও তৈরি করতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, বারবার একই তেল ব্যবহার করে মাছ ভাজা ঠিক নয়। অনেকেই একই তেল বারবার গরম করেন। এতে তেলের গুণ নষ্ট হয় এবং ক্ষতিকর পদার্থ তৈরি হতে পারে। এই ধরনের তেল দীর্ঘমেয়াদে শরীরে নানা রোগের ঝুঁকি বাড়াতে পারে।
পুষ্টিবিদরা বলছেন, যদি মাছ ভাজাই খেতে হয় তাহলে হালকা করে ভাজা বা কম তেলে প্যান ফ্রাই করে খেতে পারেন । এতে স্বাদও থাকে, আবার পুষ্টিগুণও অনেকটা বজায় থাকে। এছাড়া সেদ্ধ, ভাপা বা ঝোল করে মাছ খাওয়াও খুবই স্বাস্থ্যকর।
বিশেষজ্ঞরা আরও বলছেন, সপ্তাহে অন্তত ২-৩ দিন মাছ খাওয়া উচিত। সেই সঙ্গে রান্নার পদ্ধতির দিকে নজর দেওয়া জরুরি। এই গরমে অনেক মসলাদার বা কড়া ভাজা নয় বরং হালকা রান্না করা মাছ শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করবে। হজমও ভালো হবে।
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।