শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

সাদিয়া আয়মান নতুন লুকে

প্রকাশিত - ২৭ এপ্রিল, ২০২৬   ১২:৪৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ছোট পর্দার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। সম্প্রতি মেরিল-প্রথম আলো পুরস্কারের জমকালো অনুষ্ঠানে নিজের আভিজাত্যময় উপস্থিতি দিয়ে ভক্তদের নজর কেড়েছেন তিনি। তার সেই বিশেষ মুহূর্তের কিছু ছবি সামাজিক মাধ্যমে এখন আলোচনায়। বলা বাহুল্য, অভিনেত্রীর ভক্তরা সাদিয়া আয়মানের এই নান্দনিক সাজ দেখে রীতিমতো চমকেই গেছেন। কারণ, এমন লুকে সচারচর দেখা যায় না অভিনেত্রীকে।

তারকাবহুল সেই জাঁকজমকপূর্ণ আয়োজনে অন্যান্য সুন্দরীদের মতো নিজের দ্যুতি ছড়িয়েছিলেন সাদিয়া আয়মানও। বেছে নিয়েছিলেন একটি নীল রঙের চমৎকার জামদানি শাড়ি; যা দিয়ে হয়তো নিজ দেশের ঐতিহ্যকে তুলে ধরতে চেয়েছিলেন। তারই কিছু একঝাঁক ছবি ২৬ এপ্রিল সন্ধ্যায় প্রকাশ করলেন নিজের ফেসবুক পেজে।

শাড়িটির কিছু নজরকাড়া সুক্ষ্ম ও উজ্জ্বল কারুকাজ সাদিয়ার রেড কার্পেট লুকে যোগ করে এক রাজকীয় মাত্রা। ট্র্যাডিশনাল জামদানির সাথে স্লিভলেস হল্টার নেক ব্লাউজ পরেছিলেন। যা ঐতিহ্যের মাঝেও পশ্চিমা আধুনিকতা ফুটিয়ে তুলেছিলেন এই সুন্দরী অভিনেত্রী। 

সাদিয়া আয়মানের এই নতুন লুকে ফুটে ওঠে যেমন তার রুচিশীলতা, তেমন স্নিগ্ধতা। জানান, এক ব্রাইডাল মেকওভার আর্টিস্টের কাছ থেকে এভাবে সেজেছেন তিনি। সঙ্গে উল্লেখ করেন, মেরিল-প্রথম আলো পুরস্কারের জমকালো রাতের জন্য আমার রেড কার্পেট লুক নিয়ে হাজির হলাম! যারা আমার এই স্বপ্নটিকে বাস্তবে রূপ দিয়েছেন, তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ।

শুধু পোশাকেই নয়, তার মেকআপেও ছিল দারুণ স্নিগ্ধতা; গ্লোয়িং ভাইবটা তার চেহারার সারল্যকে আরও বাড়িয়ে দেয় বহুগুণ। চুলের স্টাইলে ছিল সাধারণ এক ধরণের খোঁপায় আধুনিকতার ছোঁয়া। গয়না হিসেবে তিনি বেছে নিয়েছিলেন গ্লুড টুগেদারের ডিজাইন করা আকর্ষণীয় অলঙ্কার। এছাড়াও তার হাতের অলঙ্কার এবং গলার নেকলেসটি পুরো সাজকে পূর্ণতা দেয়।

প্রকাশিত ছবিগুলোতে তাকে বিভিন্ন ভঙ্গিমায় দেখা গেছে। কোনো ছবিতে তিনি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের সাজ পরীক্ষা করছেন আবার কোনোটিতে আত্মবিশ্বাসের সাথে রেড কার্পেটে পোজ দিচ্ছেন। তার প্রতিটি অভিব্যক্তি এবং পোশাকের ভঙ্গি ছিল অত্যন্ত মার্জিত ও সুন্দর যা তার ভক্তদের প্রশংসা কুড়াচ্ছে। সামাজিক মাধ্যমে তার পোস্টের মন্তব্যঘর দেখলেই তা স্পষ্ট হয়ে যাবে।

উল্লেখ্য, ছোট পর্দা থেকে শুরু করে ওয়েবফিল্ম এমনকি প্রেক্ষাগৃহে নিজের সাবলীল অভিনয় দেখিয়েছেন সাদিয়া আয়মান। গত বছর প্রেক্ষাগৃহে 'উৎসব' সিনেমা দিয়ে বেশ আলোচনায় আসেন এই অভিনেত্রী এবং চলতি বছর 'মিউ' ও 'লাভ সিটার' ওয়েবফিল্ম দিয়ে ফের অভিনয় দিয়ে মন কাড়েন দর্শকের। পাশাপাশি সামাজিক মাধ্যমে সরব এই অভিনেত্রী বিভিন্ন সময় নিজের লুক দিয়ে চমকে দেন ভক্তদের। এবারও তার ব্যতিক্রম ঘটল না। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।