শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র ঠেকিয়ে অটোগ্রাফ নিয়েছিলেন ডাকাত

প্রকাশিত - ২৬ এপ্রিল, ২০২৬   ০৬:৪৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী মীনা কুমারী, যিনি ‘ট্র্যাজেডি কুইন’ হিসেবে পরিচিত। পঞ্চাশ-ষাটের দশকে তার অভিনয় ও সৌন্দর্য যেমন দর্শকদের মুগ্ধ করত, তেমনি তার জনপ্রিয়তার প্রভাব ছিল অবিশ্বাস্য। একবার মধ্যপ্রদেশের চম্বলের এক দুর্ধর্ষ ডাকাত ছুরি দেখিয়ে খোদ মীনা কুমারীর অটোগ্রাফ আদায় করে নিয়েছিলেন। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর স্মৃতিটি পুনরায় উঠে এসেছে। 

ঘটনাটি ছিল মীনা কুমারীর কালজয়ী সিনেমা ‘পাকিজা’র শুটিং চলাকালীন। সিনেমার পরিচালক ও স্বামী কামাল আমরোহীর সঙ্গে মধ্যপ্রদেশের শিবপুরী যাচ্ছিলেন মীনা কুমারী। পথিমধ্যে চম্বলের জঙ্গলে তাদের গাড়ির জ্বালানি শেষ হয়ে যায়। জনমানবহীন সেই স্থানে হঠাৎ কয়েকটি গাড়ি এসে তাদের ঘিরে ধরে এবং একদল সশস্ত্র ডাকাত গাড়ি থেকে নেমে আসে।

ডাকাতদের দেখে আতঙ্কিত হয়ে পড়েন মীনা ও কামাল। সে সময় ডাকাত দলের সর্দার অমৃত লাল চম্বল তাদের পরিচয় জানতে চান। কামাল আমরোহী নিজের পরিচয় দিয়ে জানান যে তারা শুটিংয়ের জন্য এসেছেন। ‘শুটিং’ শব্দটি শুনে প্রথমে ডাকাতরা খেপে যায়, কারণ তারা ভেবেছিল পুলিশ তাদের ওপর গুলি চালাতে এসেছে। পরে কামাল আমরোহী বুঝিয়ে বলেন যে তারা সিনেমার শুটিং করতে এসেছেন।

পরিচয় জানার পর অমৃত লাল কিছুটা শান্ত হন এবং জানতে পারেন অন্য গাড়িতে মীনা কুমারী বসে আছেন। অমৃত লাল ছিলেন মীনা কুমারীর একজন অন্ধ ভক্ত। তিনি অবিলম্বে অভিনেত্রীর সঙ্গে দেখা করার দাবি জানান এবং তার অটোগ্রাফ চান। কিন্তু সঙ্গে কলম বা কাগজ না থাকায় নিজের হাতের ছুরি বের করেন অমৃত লাল। এতে মীনা কুমারী চরম আতঙ্কিত হয়ে পড়েন। 

ডাকাত সর্দার বলেন, মীনা কুমারী যদি ছুরি দিয়ে তার হাতে নিজের নাম লিখে দেন, তবেই তিনি তাদের গাড়ি ছাড়বেন। অনেকটা বাধ্য হয়েই ছুরি দিয়ে ডাকাতের হাতে নিজের নাম খোদাই করে অটোগ্রাফ দেন মীনা কুমারী। এরপর সেই ডাকাত সর্দার নিজের লোক দিয়ে গাড়িতে পেট্রোল ভরে তাদের চলে যাওয়ার ব্যবস্থা করে দেন।

উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা মীনা কুমারী ‘সাহেব বিবি অউর গোলাম’, ‘বৈজু বাওরা’, ‘কাজল’ ও ‘আজাদ’-এর মতো অসংখ্য ব্যবসা সফল সিনেমায় অভিনয় করেছেন। তবে তার ব্যক্তিগত জীবন ছিল বিষাদময়। স্বামী কামাল আমরোহীর সঙ্গে বিচ্ছেদ এবং একাকিত্বের কারণে তিনি মদ্যপানে আসক্ত হয়ে পড়েন। মাত্র ৩৯ বছর বয়সে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে এই কালজয়ী অভিনেত্রীর মৃত্যু হয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।