শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তম জীবন লাভে পঠিতব্য দোয়া

প্রকাশিত - ২৫ এপ্রিল, ২০২৬   ১১:১৪ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : উত্তম জীবন বলতে শুধু ধন-সম্পদ, পরিবার বা সন্তানের প্রাচুর্য বোঝায় না; বরং এমন জীবন বোঝায়, যা হিদায়াত ও কল্যাণে ভরপুর এবং যা অন্যদের জন্য উপকারী। আর এই উত্তম জীবনের জন্য সর্বোত্তম মাধ্যম হলো দোয়া—যেখানে বান্দা বিনম্র হৃদয়ে আল্লাহর কাছে নিজের অন্তরের অভ্যন্তরীণ অবস্থা ও বাহ্যিক অবস্থা উভয়কেই সুন্দর করার প্রার্থনা করে। কেননা অনেক সময় আমরা বাহ্যিকভাবে ভালো দেখাতে সচেষ্ট হই, কিন্তু অন্তরের অবস্থা ততটা শুদ্ধ থাকে না। দোয়াটি হলো-

اللَّهُمَّ اجْعَلْ سَرِيرَتِي خَيْرًا مِنْ عَلَانِيَتِي، وَاجْعَلْ عَلَانِيَتِي صَالِحَةً، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ صَالِحِ مَا تُؤْتِي النَّاسَ مِنَ الْمَالِ وَالأَهْلِ وَالْوَلَدِ، غَيْرَ الضَّالِّ وَلا الْمُضِلِّ

উচ্চারণ : আল্লাহুম্মাজআল সারিরাতি খইরাম মিন আলানিয়াতি, ওয়াজআল আলানিয়াতি সালিহাহ, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন সালিহি মা তুতিন্নাসা মিনাল মালি ওয়াল আহলি ওয়াল ওয়ালাদি গাইরিদ দ্বাল্লিন্না ওয়ালাল মুদ্বিল্লিন্না।

অর্থ : হে আল্লাহ, আমার বাইরের অবস্থার চেয়ে আমার ভেতরের অবস্থাকে বেশি ভালো করুন এবং আমার বাইরের অবস্থাকেও অতিউত্তম করুন। হে আল্লাহ, আপনি মানুষকে যে ধন-দৌলত, পরিবার-পরিজন ও সন্তান-সন্ততি দিয়ে থাকেন, তাতে আমাকে উত্তমগুলোই দিন, যারা বিপথগামী এবং বিপথগামীকারীও নয়। হাদিস : ওমর ইবনুল খাত্তাব (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) আমাকে এই দোয়া শিখিয়েছেন। (তিরমিজি, হাদিস নাম্বার : ৩৫৮৬)
 

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সবচেয়ে বেশি চাপে রয়েছেন নির্দিষ্ট আয়ের মানুষ। বাজারে চাল, ডাল, তেল, মাছ, মাংস, সবজি কিংবা ওষুধের দাম বাড়লে তাদের আয় একই হারে বাড়ে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মজুরি সূচকের তথ্য অনুযায়ী, টানা ৫৬ মাস ধরে মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির চেয়ে পিছিয়ে রয়েছে। ২০২৬ সালের সেপ্টেম্বরে মজুরি বৃদ্ধির হার নেমে আসে ৭ দশমিক ৯ শতাংশে।
আল্লাহর অসীম অনুগ্রহ এবং তাঁর ২৩ বছরের অবিরাম চেষ্টায় পুরো আরব উপদ্বীপে ইসলামের আলো ছড়িয়ে পড়ে। তাঁরা শুধু ইসলামের ছায়াতলে আশ্রয় নেননি, বরং নবীজি (সা.)-এর বরকতময় সান্নিধ্য এবং শিক্ষায় মুসলিম উম্মাহর জন্য আদর্শ মানুষে পরিণত হয়েছেন। তাঁরা রাসুলুল্লাহ (সা.)-এর শিক্ষা ও আদর্শকে এমনভাবে ধারণ করেছিলেন যে স্বয়ং আল্লাহ পবিত্র কোরআনে তাঁদের প্রতি সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন।
আমার সিদ্ধান্ত কি ভারসাম্যপূর্ণ বিবেচনার ফল ছিল, নাকি প্রবল আবেগের বশবর্তী হয়ে আমি এমন করেছি?’বাস্তবতা হলো মানুষকে শুধু বুদ্ধি পরিচালনা করে না, আবার শুধু আবেগও পরিচালনা করে না; বরং এ দুটির মধ্যে এক ধরনের অদৃশ্য দ্বন্দ্ব কাজ করে।
ঋতুর এই পালাবদল মানুষকে তার সৃষ্টিকর্তার পরিচয় স্মরণ করিয়ে দেয়, জীবনের ক্ষণস্থায়িত্ব উপলব্ধি করতে শেখায় এবং আল্লাহর অসংখ্য নেয়ামতের প্রতি কৃতজ্ঞ হতে উদ্বুদ্ধ করে
দুনিয়ার মানুষের ভালোবাসা একসময় হারিয়ে যেতে পারে