২৪ঘণ্টা অনলাইন : শুধু স্বাদ নয়, পাকা পেঁপে গুণেও সেরা। অনেকে পাকা পেঁপে কিনতে গিয়ে শুধু রঙ দেখে কিনে নেন। তারপর বাড়িতে এসে খোসা ছাড়িয়ে এক কামড় দিতেই বুঝতে পারেন, শুধু রং ধরেছে, পেঁপে এখনও পাকেনি। পেঁপের মধ্যে মিষ্টি ভাব একদম নেই, খেতে বিস্বাদ। তার উপর আবার শক্ত। অথচ পাকা পেঁপে নরম এবং মিষ্টি হয়। অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা আম, পেঁপে, তরমুজের মতো ফল দ্রুত পাকানোর জন্য রাসায়নিক প্রয়োগ করে। কৃত্রিম উপায়ে পাকানো ফল স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। আসল পাকা পেঁপে চেনার কিছু উপায় জেনে নিন-
রং দেখে বিভ্রান্ত হবেন না
সাধারণত পেঁপের রং দেখেই চেনা যায়। প্রাকৃতিক ভাবে পেঁপে পাকলে তার কোনও অংশ হলুদ, আবার কোনও অংশ সবুজ হয়ে থাকে। পাশাপাশি পেঁপের গায়ে কালো দাগও থাকতে পারে। এ ধরনের পেঁপের খোসা একেবারেই মসৃণ হয় না। কিন্তু রাসায়নিক দিয়ে পাকানো পেঁপের গা তেলতেলে এবং রং উজ্জ্বল হয়। এমন পেঁপে না নেওয়াই ভালো।
গন্ধ শুঁকে চিনে নিন
রং দেখে বুঝতে না পারলে পেঁপের গন্ধ একবার শুঁকে দেখুন। পাকা পেঁপের নিজস্ব একটা মিষ্টি গন্ধ থাকে। কিন্তু রাসায়নিক দিয়ে পাকানো পেঁপের কোনও গন্ধই থাকে না। এতে সহজেই পেঁপে গাছ পাকা কি না, তা বোঝা যায়।
পেঁপে নরম কিনা তা যাচাই করুন
পেঁপের বৃন্তের দিকটি হাত দিয়ে চেপে দেখুন। যদি হালকা নরম হয় তা হলে বুঝবেন এতে রাসায়নিক মেশানো নেই। অনেক সময়ে পেঁপের নীচের অংশ অতিরিক্ত পেঁপে নরম হয়ে যায়। কিন্তু কৃত্রিম ভাবে পাকানো পেঁপে শক্তই থাকে। নরম হয় না। হলেও সম্পূর্ণরূপে নরম হয় না।
পেঁপে কেটে দেখুন
প্রাকৃতিক ভাবে পাকা পেঁপের ভিতরটা উজ্জ্বল কমলা, নরম ও রসালো হয়। বীজগুলো সুগঠিত থাকে এবং জেলির মতো স্তর দিয়ে ঢাকা থাকে। কিন্তু রাসায়নিক দিয়ে পাকানো পেঁপেতে ভিতরের রং ফ্যাকাশে হয়। পাশাপাশি বীজগুলো সাদাই থাকে, পরিপক্ক হয় না।
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।