শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

শাড়িতে তানজিন তিশার মোহময় লুক

প্রকাশিত - ২২ এপ্রিল, ২০২৬   ০৪:৫০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: সংবাদ মাধ্যমের পাতায় প্রায়ই শিরোনামে থাকেন ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা। কখনো অভিনয়ের প্রশংসা, আবার কখনো ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা কর্মকাণ্ডের জেরে আলোচনায় আসেন এই তারকা। অভিনয়ের পাশাপাশি নিজের ফ্যাশন সেন্স নিয়েও বেশ সচেতন তিনি। সামাজিক মাধ্যমে প্রায়ই নিজেকে মেলে ধরেন ভিন্ন ভিন্ন রূপে ও সাজে। এবারও তার ব্যতিক্রম ঘটল না। গত মঙ্গলবার রাতে ফেসবুকে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেছেন তিনি। যেখানে তিশার সাজ ও আভিজাত্য ভক্তদের নজর কেড়েছে। 

ছবিতে তানজিন তিশাকে একটি প্যাস্টেল শেডের কারুকাজ করা শাড়িতে দেখা গেছে। হালকা গোলাপি রঙের এই শাড়ির সঙ্গে ম্যাচিং করে ফুল স্লিভ ব্লাউজ এবং গলায় ভারীচকার তার লুকে এনেছে রাজকীয় আভা। কানের দুল আর খোঁপা করা চুল তার এই বিশেষ সাজকে আরও আকর্ষণীয় করে তুলেছে। মেকআপেও ছিল স্নিগ্ধতার ছাপ। গোলাপী আইশ্যাডো ও লিপস্টিকে তাকে বেশ প্রাণবন্ত দেখাচ্ছিল।

ছবির পাশাপাশি তিশার পোজগুলো ছিল বেশ নজরকাড়া। কখনো বসে, আবার কখনো দাঁড়িয়ে মিষ্টি হেসে ফ্রেমবন্দি হয়েছেন তিনি। কোনো ছবিতে তার চোখের মায়াবী চাহনি দিতেও দেখা যাচ্ছে।

নিজের এই লুক তিশার কতটা পছন্দ হয়েছে তা বোঝা যায় তার দেওয়া ক্যাপশনেও। লিখেছেন, এই সাজকে ভীষণ ভালোবেসে ফেলেছি। একই ফটোশুটের ছবি আরও একটি পোস্টে শেয়ার করে অভিনেত্রী লেখেন, কথায় নয়, কাজেই পরিচয়।

তিশার এই ছবিগুলোতে মুহূর্তেই অসংখ্য লাইক ও কমেন্ট জমা হয়েছে যেখানে ভক্তরা তার সৌন্দর্যের প্রশংসায় মেতেছেন। বেশ কয়েকজনের মন্তব্য এমন, দেখে সুন্দর, অনন্য লাগছে, শাড়িতে মানিয়েছে।

বর্তমানে বিভিন্ন ইভেন্ট ও ফটোশুটে বেশ ব্যস্ত সময় পার করছেন তানজিন তিশা। এর আগে ‘পুতুলের বিয়ে’ নাটকে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী। যদিও এই নাটকটি ঘিরে তিশার বিরুদ্ধে একটি বিতর্কও দানা বেঁধেছিল। শুটিং সেটে সহশিল্পী সামিয়া ঐশীকে চড় মারার একটি অভিযোগ ওঠে তার নামে। তবে তিশা ও নাটকটির সংশ্লিষ্ট কলাকুশলীদের দাবি ছিল, এটি কোনো ব্যক্তিগত আক্রোশ থেকে নয় বরং চরিত্রের প্রয়োজনেই চড় মারার দৃশ্য ধারণ করা হয়েছিল। ইচ্ছাকৃতভাবে কাউকে আঘাত করার কোনো উদ্দেশ্য অভিনেত্রীর ছিল না।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।